শততম টেস্টে ৮ হাজার রানের মাইলস্টোনের মালিক বিরাট কোহলি

Virat Kohli and Hanuma Vihari
Virat Kohli and Hanuma Vihari. (Photo Source: BCCI/Twitter)

লক্ষ্যটা শতরানের থাকলেও, পারলেন বিরাট কোহলি। শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানেই থামতে হল বিরাট কোহলিকে। যদিও শততম টেস্টের সেঞ্চুরীর সুযোগ এখনও রয়েছে বিরাটের সামনে। তবে রেকর্ড মেশিনের রেকর্ডের ধারা কিন্তু অব্যহত। মোহালীতে শততম টেস্টের মঞ্চেই ৮ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে এই নজুর গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গেোপাধ্যায়দের তালিকায় নিজের নাম তুললেন তিনি।

বিরাট কোহলির শততম টেস্ট নিয়ে প্রথম থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তাঁর আগে মাত্র ১১ জন ভারতীয় ক্রিকেটার এই রেকর্ড গড়তে পেরেছিলেন। শিক্রবার মোহালীতে বিরাট কোহলিও সেই এলিট তালিকায় নিজের নাম তুলে নিলেন। ভারতের দ্বাদশতম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার নজির গড়লেন তিনি। আর সেই মঞ্চেই তাঁর হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিলেন আরেক তারকা রাহুল দ্রাবিড়।

আর সেই শততম টেস্টের মঞ্চেই আরও পালক উঠল বিরাট মুকুটে। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মালিক হলেন তিনি। এর আগে মাত্র পাঁচজন ভারতীয় ক্রিকেটারই এই রেকর্ড গড়তে পেরেছিলেন। আর সেই থেকেই বিরাটকে ঘিরে অনেই শতরানের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন প্রথম ইনিংসে পূরণ হল না। যদিও বিরাটের ৮০০০ রান পূরণ হতেই এদিন মোহালী স্টেডিয়াম ফেটে পড়ে হাত তালির আওয়াজে।

টেস্টে যে  ভারতীয়দের ৮০০০ রান রয়েছে

সচিন তেন্ডুলকর – ১৫৪
রাহুল দ্রাবিড় – ১৫৮
বীরেন্দ্র সেওয়াগ – ১৬০
সুনীল গাভাসকর – ১৬৬
বিরাট কোহলি* – ১৬৯
ভিভিএস লক্ষ্মণ – ২০১

এদিন রাহুল দ্রাবিড় তাঁর হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দেওয়ার পর থেকেই সকলের চোখ ছিল বিরাট কোহলির দিকে। কখন তিনি ব্যাট হাতে মাঠে নামবেন। ময়াঙ্ক আগরওয়াল ফেরার পরই মাঠে নামেন বিরাট কোহলি। স্টেডিয়ামে থাকা দর্শকরা তাঁকে স্ট্যান্ডিং অভেশন দেন। মাঠে তখন শুধুই বিরাট কোহলির নামে জয়ধ্বনী। আর সকলের চোখেই বিরাটের ব্যাট থেকে একটা শতরানের স্বপ্ন। হনুমা বিহারীকে নিয়ে লড়াইটাও শুরু করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৮০০০ রান পূরণ করার পরই আর বেশীক্ষণ মাঠে থাকতে পারেননি বিরাট কোহলি। মাত্র ৪৫ রানেই প্রথম ইনিংসে থামতে হয় তাঁকে। শততম টেস্টের প্রথম ইনিংসে শতরানের আশা পূরণ হল না বিরাটেরও।

বিরাট কোহলি সহ যে ভারতীয়রে ১০০টি টেস্ট খেলেছেন

সচিন তেন্ডুলকর – ২০০

রাহুল দ্রাবিড় – ১৬৩

ভিভিএস লক্ষ্মণ – ১৩৪

অনিল কুম্বলে – ১৩২

কপিল দেব- ১৩১

সুনীল গাভাসকর – ১২৫

দীলিপ ভেঙ্গসরকার – ১১৬

সৌরভ গঙ্গেপাধ্যায় – ১১৩

ইসান্ত শর্মা – ১০৫

হরভজন সিং – ১০৩

বীরেন্দ্র সেওয়াগ – ১০৩

বিরাট কোহলি – ১০০

close whatsapp