মোহালীতেই ভারতীয় দলে ফিরতে চলেছেন অশ্বিন, ইঙ্গিত জসপ্রীত বুমরার
আপডেট করা - Mar 1, 2022 6:16 pm

মোহালীতে বরাবরই স্পিনাররা সুবিধা পেয়ে এসেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য আরও একটা সুখবর। মোহালী টেস্ট দিয়েই ফের ভারতীয় দলে ফিরতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। চোট সারিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ। মোহালীতে চলছে জোরকদমে প্রস্তুতি। সেই ম্যাচে প্রথম একাদশে যে ফের সেই অশ্বিন-জাদেজা জুটিকে দেখা যেতে চলেছে, ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে তেমনই ইঙ্গিত মিল জসপ্রীত বুমারার কতা থেকে। আর তাতে স্বস্তি পেতেই পারেন ভারতীয় দলের সমর্থকরা।
আগামী ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে টেস্ট সিরিজে নামবে ভারত। দু ম্যাচেপ টেস্ট সিরিজের প্রথমটি হবে মোহালীতে এবং দ্বিতীয় ম্যাচ দিন-রাতের, তা হবে বেঙ্গালুরুতে। চোট সারিয়ে অশ্বিন এখন মাঠে নামার জন্য প্রস্তত। প্রায় তিন-থেকে চার দিন আগেই ভারতীয় দলের হয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। এখন শুধুই মোহালীর মাঠে অশ্বিনের মাঠে নামার অপেক্ষা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলন রবিচন্দ্রন অশ্বিন। প্রোটিয়া সফরেই প্রায় চার বছর পর ফের ভারতীয় দলের একদিনের ফর্ম্যাটে প্রত্যাবর্তন হয়েছিল তাঁর। কিন্তু সেই সিরিজে সেভাবে দাগ কাটতে পারেননি এই দক্ষিণি স্পিনার। যদিও সেই সিরিজের পর থেকেই আর ভারতীয় দলে দেখা যায়নি অশ্বিনকে। চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিনের দলে ফেরার ইঙ্গিত জসপ্রীত বুমারার
কিন্তু অশ্বিন এখন পুরোপুরি সুস্থ। মাঠে নামার জন্যও প্রস্তুত হয়ে গিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এসে সরাসরি সেই কথা না বললেও, অশ্বিনের দলে ফেরার ব্যপারে গ্রীন সংকেতই দিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি জানিয়েছেন, “অশ্বিন ঠিকই রয়েছেন। এখনও পর্যন্ত আর কোনও সমস্যা নেই তাঁর। তিনি একদমই ঠিক রয়েছেন এবং প্রস্তুতিতেও সবকিছু করেছেন অশ্বিন। মনে হয়না কোনওরকম অসুবিধা হবে”।
জসপ্রীত বুমরার এই বক্তব্য শোনার পর কার্যত অশ্বিনের দলে ফেরার ব্যপারটা একরকম নিশ্চিত। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজার পাশে অশ্বিনের উপস্থিতি যে ভারতীয় দলকে আরও শক্তিশালী করবে তা বলাই বাহুল্য। টি টোয়েন্টি সিরিজ চলার মাঝেই রবিচন্দ্রন অশ্বিন মোহালীতে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। টেস্ট সিরিজ শুরু হওয়ার ১০ দিন আগে থেকেই অনুশীলনে নেমে পড়েছিলেন এই তারকা স্পিনার।
শুধু বোলিংই নয়, ব্যাটিং প্রস্তুতিও ঝালিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর তা দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ খুশি। এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ৮৪ট্ ম্যাচ খেলে ৪৩০টি উইকেট নিয়েছেন তিনি। কপিল দেবকে টপকাতে আর মাত্র ৪টি উইকেট দূরে দাঁড়িয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে প্রথম টেস্টে নামবে ভারত। সেখানেই অশ্বিন জাদু দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।