ম্যাকালামের আক্রমণাত্মক ও ঝুঁকি নেওয়ার মনোভাবই মুগ্ধ করে শ্রেয়সকে, মাঠে নামার জন্য মুখিয়ে তিনি

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter)

এবারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে প্রথমবার আইপিএলের মঞ্চে নামবেন তিনি। তাঁর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার জন্য যেমন মুখিয়ে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। তেমনই নতুন কোচের তত্ত্বাবধানে মাঠে নামার অপেক্ষা যেন আর সইছে না নতুন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের। ম্যাকালামের মতো বিধ্বংসী ক্রিকেটার এই বিশ্বে খুব কমই এসেছেন। আর তা দেখেই বড় হয়েছেন শ্রেয়স আইয়াররা। সেই ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার।

এবারের আইপিএলের আগে নতুন অধিনায়ক বাছাই প্রধান লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। আর শুরু থেকেই যে তাদের চিন্তায় শ্রেয়স আইয়ার ছিলেন তা বলাই বাহুল্য। আইপিএলের মেগা নিলামে নামার আগে থেকেই এমন জল্পনা চলছিল। শুরু হয়েছিল নানান গুঞ্জন। এবারের আইপিএলের সেরা দশ মার্কির মধ্যে ছিলেন ভারতের এই তরুণ তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার।

প্রথম দিন তাঁর নিলামে ওঠা ছিল শুধু সময়ের অপেক্ষা। তাঁর নাম ডাকার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল দড়ি টানাটানি। তাঁকে নেওয়ার লড়াইয়ে যেমন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তেমন দিল্লিও লড়াই চালিয়েছিল। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিতে একেবারে মরিয়া ছিল এদিন। আর শেষপর্যন্ত ১২.২৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে নিজেদের দলে তুলে নেয় তাঁকে। কয়েকদিন আগেই শ্রেয়সকে অধিনায়কও ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্স।

ম্যাকালামের আক্রমণাত্মক মনোভাবে মুগ্ধ নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার

নাইটদের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে মুগ্ধ হয়েছেন শ্রেয়স আইয়ার। দায়িত্ব নেওয়ার পরই নিজের লক্ষ্য সম্বন্ধে জানিয়ে দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে কেন কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি তা জানাতেও দ্বিধা করেননি শ্রেয়স আইয়ার। ম্যাকালামের ঝুঁকি নেওয়া প্রবনতাটাই মুগ্ধ করে তাঁকে। আর সেটাই রও ভালভাবে বুঝতে চান তিনি।

শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “কোচ হিসাবেও ম্যাকালাম যথেষ্ট আক্রমণাত্মক আমার মনে হয়। যখন সে তাঁর দেশের হয়ে খেলত বিশ্বের অন্যতম আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন। আর ঝুঁকি নিতেও ভালবাসত। সেটা দেখেই আমি আপ্লুত। তাঁর সঙ্গে কয়েকবারই কথা হয়েছে আমার। ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি আমি”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেভাবে টি টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পাননি শ্রেয়স। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি তিনি। পরপর তিনটি ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়স আইয়ার।  একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে পরপর তিনটি টি টোয়েন্টিতে অর্ধশতরান করার রেকর্ডও গড়েছেন তিনি।

এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়ে মাঠে নামবেন তিনি। নতুন দায়িত্ব সামলাতে প্রস্তুত। তাঁর হাত ধরে কেকেআরের মুকুটে চ্যম্পিয়নের মুকুট ওঠে কিনা সেতো  সময়ই বলবে।

close whatsapp