ব্যাটিং বিপর্জয় রুখতে দিমুথ করুণারত্নদের জন্য বিশেষ ব্যাটিং কোচ গুনাবর্দনেকে পাঠাল শ্রীলঙ্কা বোর্ড
আপডেট করা - Feb 28, 2022 9:12 pm

শ্রীলঙ্কা শিবিরে এবার আভিস্কা গুনাবর্দনে। ভারতের বিরুদ্ধে নামার আগে লঙ্কা বাহিনীর ড্রেসিংরুমে নতুন কোচ। টোয়েন্টিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। সামনে রয়েছে টেস্ট সিরিজ। ভারতের বিরুদ্ধে সেই সিরিজেও যাতে সেই একই ঘটনার পূমরাবৃত্তি না হয়, সেজন্যই এবার নড়ে চড়ে বসল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বারতের বিরুদ্ধে নামার আগেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের জন্য অতিরিক্ত ব্যাটিং পরামর্শদাতা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলহ্কা ক্রিকেট বোর্ড। আর সেজন্যই দিমুথ করুণারত্মেদের জন্য ব্যাটিং পরামর্শদাতা হিসাবে গুনাবর্দনেকে পাঠানোর সিদ্ধান্ত।
ভারত সফরে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ইতিমদ্যেই অবশ্য টি টোয়েন্টি সিরিজ খেলা হয়ে গিয়েছে শ্রীলঙ্কা বাহিনীর। আর ভারতের বিরুদ্ধে সেকানে চূড়ান্ত পর্যুদস্ত হয়েছে তারা। ভারতীয় ব্যাটিং থেকে বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার পর ভারতের বিরুদ্ধেও এমন শোচনীয় অবস্থা দেখে নড়চড় বসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা।
আগামী ৪ মার্চ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে শ্রীলঙ্কা। টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে শ্রীলঙ্কা। আসালঙ্কা, দাসুন সনাকারা চেষ্টা করেও লজ্জার হার এড়াতে ব্যর্থ হয়েছেন। এবার টেস্ট সিরিজেও যাতে সেই ঘটনার স্বাক্ষী তাদের না হতে হয়, সেজন্য আগে থেকেই প্রস্তুতি শুর। রীতিমত যুদ্ধকালীন তত্পরতায় দলের ব্যাটিং ব্যর্থতা এড়াতে নতুন ব্যাটিং পরামর্শদাতা পাঠানোর সিদ্ধান্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের।
শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্জয় রুখতে টেস্ট সিরিজের আগে গুনাবর্দেনেকে পাঠালো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগেই শ্রীলঙ্কা দলের সঙ্গে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে যোগ গিয়েছেন আভিস্কা গুনাবর্দনে। তবে এই দুই টেস্টের জন্যই ব্যাটিং পরামর্শদাতা হিসাবে শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। টি টোয়েন্টি সিরিজ চলার সময়ই মোহালীতে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা টেস্ট দল। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে।
এছাড়াএ শ্রীলঙ্কা শিবিরে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, দীনেশ চন্ডীমলরা। তাদের নিয়ে রবিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন তারকা ক্রিকেটার। যদিও সিরিজের শেষপর্যন্ত দলের সঙ্গে থাকবেন না তিনি। কয়েকদিনের মধ্যেই মোহালী থেকে কলম্বো ফিরে যাবেন গুনাবর্দনে। সেই সময়ের মধ্যে তাদের ব্যাটিং নিয়ে নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি।
টি টোয়েন্টিতে হারলেও, টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। আর সেখানে গুনাবর্দনে তাদের অতিরিক্ত ব্য়াটিং পরামর্শদাতা হিসাবে আসায়, শ্রীলঙ্কা শিবিরের যে আত্মবিশ্বাস বাড়বে তা বলাই বাহুল্য। আগামী ৪ মার্চ মোহালীতে প্রথম টেস্টে নামবে দুই দল।