নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার পরই নিজের লক্ষ্য জানালেন শ্রেয়স আইয়ার

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter)

নাইট রাইডার্সের অধিনায়ক এখন শ্রেয়স আইয়ার। এবারের আইপিএল থেকে বিরাট অঙ্কে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয় তাঁকে অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে তারা। সেই দায়িত্ব পেয়ে শ্রেয়স আইয়ার যেমন আপ্লুত, তেমন অধিনায়ক হিসাবে নিজের লক্ষ্ও স্থির করে ফেলেছেন তিনি। আর দলের প্রতটি সদস্যের মধ্যেও সেই মনোভাবই দেখতে চান নাইটদের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। জয় ছাড়া আপ অন্য কিছুই ভাবতে চাননা তিনি।

এবারের আইপিএল আট দলের পরিবর্তে হতে চলেছে দশ দল নিয়ে। ইতিমধ্যেই আইপিএল নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সদ্যই হয়ে গিয়েছে আইপিএলের মেগা নিলাম। সেখানেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এই মঞ্চে যে ক্রিকেটাররা সবচেয়ে বেশী নজরে ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়স আইয়ারকেই নাইট রাইডার্স তুলে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন।

এবারের আইপিএলে সেরা দশ মার্কিদের মধ্যে একজন ছিলেন তিনি। প্রথম থেকেই তাঁকে নিতে মরিয়া ছিল কলকাতা নাইট রাইডার্স। সেই শ্রেয়সকে নেওয়ার জন্য কম লড়াই করতে হয়নি তাদের। যদিও শেষপর্যন্ত সাড়ে এগারো কোটি টাকার বিনিময়ে শ্রেয়সকে নিজেদের ঘরে তুলেছিল নাইট রাইডার্স। সেই থেকেই শোনা যাচ্ছিল নাইট রাইডার্সের অধিনায়ক হতে চলেছেন তিনি। আর সেটাই সত্যি হয়। শ্রেয়স আইয়ারকেই অধিনায়ক হিসাবে ঘোষণা করে নাইট রাইডার্স।

শ্রেয়সের লক্ষ্য কেকেআর ড্রেসিংরুমের পরিবেশে শুধুই জয়ের মানসিকতা তৈরি করা

অধিনায়ক হওয়ার পর প্রথমবার মুখ খুললেন শ্রেয়স। জানিয়ে দিলেন নতুন দায়িত্ব নেওয়ার পর নিজের দর্শনের কথাও। শ্রেয়স বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি খেলোয়াড়দের অধিনায়ক। দলের অন্দরে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে সকলের লক্ষ্য একটাই থাকবে। জিততে হবে আমাদের। কেকেআরের অধিনায়ক হতে পেরে খুশি আমি। অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে আমার। সেই সবই এখানে কাজে লাগাতে চাই”।

ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সুযোগ পেয়েছিলেন তিনি। পরপর তিনটি টি টোয়েন্টিতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়স আইয়ার। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনিই ঘরের মাঠে পরপর তিনটি টি টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন। আর সেইসব দেখার পর নাইট রাইডার্সের অন্দরেও এখন স্বস্তি বিরাজ করছে।

একইসঙ্গে ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গেও কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ম্যাকালামের সঙ্গে বেশী কথা হয়নি তাঁর। এমন একজন আক্রমমাত্মক ক্রিকেটারকে এবার কোচ হিসাবে পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স।

close whatsapp