হনুমা বিহারীকে তিন নম্বরে খেলানোর পরামর্শ প্রাক্তন তারকা সুনীল গাভাসকরের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

টি টোয়েন্টি সিরিজের পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। সেই সিরিজেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হনুমা বিহারী। আর এই ক্রিকেটারকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন পজিশনে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থতার পর ভারতীয় টেস্ট দসে সুযোগ হয়নি চেতেশ্বর পুজারা ও অজিঙ্ক রাহাানে। তাদের জায়গায় ভারতীয় দলে সুযোগই শুধু নয়, রহুমা বিহারীকে তিন নম্বরে ব্যাটিং করানোর পরামর্শও দিচ্ছেন গাভাসকর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের চূড়ান্ত ব্যর্থতার পর থেকেই হনুমা বিহারীকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে সও.য়াল তুলতে শুরু করেছিলেন প্রাক্তন বারতীয় তারকা থেকে বিশেষজ্ঞরা। একইসঙ্গে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারাকে বসানোর কতাও শোনা যাচ্ছিল তাদের মুখ থেকে। অবসেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটাই হয়েছে। ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন হনুমা বিহারী।

দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম টেস্টে সুযোগ পাননি তিনি। কিন্তু দ্বিতীয় টেস্ট বিরাট কোহলির চোট হওয়ার পরই ভারতীয় দলে হনুমা বিহারীকে সুযোগ দেওয়া হয়েছিল। যদিও সেই টেস্টে জিততে পারেনি ভারপতীয় দল। কিন্তু কঠিন পরিস্থিতিতে দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। মাটি আঁকড়ে যেমন পড়েছিলেন, তেমনই ব্যাটে রানও এসেছিল এই তরুণ ক্রিকেটারের। এবার শ্রীলঙ্কা সিরিজেও রয়েছেন তিনি। তাঁকে তিন নম্বরেই খেলানোর পরামর্শ দিচ্ছেন গাভাসকর।

হনুমা বিহারীকে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের পরামর্শ সুনীল গাভাসকরের

ইন্ডিয়া টুডে তে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, হনুমা বিহাহী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। সেখানে দক্ষতার পরিচয়ও দিয়েছেন তিনি। অবশ্যই ভারতীয় দলের হয়ে বিরাট কোহলির তিন নম্বরে ব্যাট করতে যাওয়া উচিত্। কারণ আমরা জানি বিশ্বের সেরা ব্যাটাররা বেশীরভাগই তিন নম্বর অথবা চার নম্বরে ব্যাটিং করেন। কিন্তু আমার মনে হয় হনুমা বিহারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করবেন। নতুন বলের চ্যালেঞ্জ নেওয়ার মতো  দক্ষতা রয়েছে তাঁর।

শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতেও হনুমা বিহারী যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেখানেও ভারতের সিরিজ জয়ের পিছনে তাঁর অবদান কম ছিল না। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৪টি ইনিংসে ৫৫১ রান রয়েছে এই তরুণ ক্রিকেটারের। এছাড়া রঞ্জি ট্রফিতেও এবার শুরু থেকেই যথেষ্ট সফল হনুমা বিহারী।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৪০ ও ২০ রান করেছিলেন হনুমা বিহারী  ভারতীয় দলের হয়ে অবশ্য এখনও পর্যন্ত তিন নম্বরে কখনও খেলতে দেযা যায়নি তাঁকে। বেশীরভাগ ক্ষেত্রেই পাঁচ, ছয় ও সাত নম্বরে পজিশনে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া শুধু একবার ওপেন করতে দেখা গিয়েছিল এই তরুণ ক্রিকেটারকে।

সদ্য শুরু হয়েছে রঞ্জি ট্রফি। সেখানেও যখেষ্ট সফল হনুমা বিহারী। চন্ডীগড়ের বিরুদ্ধে একই ম্যাচে সেঞ্চুরি ও অর্ধশতরান করেছেন তিনি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলেও রয়েছেন হনুমা। দক্ষিণ আফ্রিকা সফরের সময় থেকেই তাঁকে খেলোনার কথা শোনা গিয়েছিল গৌতম গম্ভীরের মুখে। এবার হনুমাকে দলে রাখাও হয়েছে। প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করে জায়গা পাকা করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp