টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন নিয়ে বড় বার্তা রাহুল দ্রাবিড়ের
আপডেট করা - Feb 21, 2022 3:42 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ার ধারণা পেয়ে গিয়েছেন তারা। এখন শুধুই নিজেদের মতো করে সেরা দল বেছে নেওয়ার কাজ রয়েছে রাহুল দ্রাবিড়দের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ টি টোয়েন্টি সিরিজ জয়ের পরই বিরাট বার্তা ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। যদিও পরীক্ষা নীরিক্ষা যে এখনও চলবে সে ব্যপারে অবশ্য কোনও সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলের কম্বিনেশন যে তারা প্রায় পাকাপাকি করে ফেলেছে তা বেশ স্পষ্ট।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারত। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হার। এরপরই নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। সেই থেকেই ভারতীয় দল নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। টিম কম্বিবেশন থেকে শুরু করে বেশকিছু ক্রিকেটারদের নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন প্রাক্তন তারকা থেকে বিশেষজ্ঞরা। এরপরই নড়ে চড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
ভারতীয় দলের এক বিরাট রদূদলহতে দেখা যায়। কোচ পরিবর্তন তো হওয়ারই ছিল। রবি শাস্ত্রীর জায়গায় ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে আসেন রাহুলদ্রাবিড়। বিরাট পরবর্তী ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব এখন রোহিত শর্মার কাঁধে। সেইথেকেই শুরু রাহুল-রোহিত জুটির যাত্রা। এখনও পর্যন্ত দুটো টি টোয়েন্টি সিরিজ খেলেছে তারা। ঘরের মাঠে দুটোতেই ৩-০ জিতেছে ভারতীয় দল। আর তারপরই কোচ রাহুল দ্রাবিড়ের মুখে এমন মন্তব্য। বিশ্বকাপের লক্ষ্য টিম কম্বিনেশন নিয়ে নিজেদের লক্ষ্য স্থির হয়ে গিয়েছে।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন নিয়ে বার্তা রাহুল দ্রাবিড়ের
ওয়েস্ট ইন্ডিজকে শেষ টি টয়োন্টি ম্যাচে ১৭ রানে হারিয়ে দিয়েছে ভারত। এরপরই রাহুল দ্রাবিড় বলেন, “রোহিত এবং আমি একটা ধারণা পেয়ে দিয়েছি। যদিও কোনওকিছুরই সঠিক ফর্মুলা হয় না। তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে একটা স্বচ্ছ ধারণা আমরা পেয়ে গিয়েছি। যদিও সবকিছু নিয়ে কাজ এখনও চলছে”।
তিনি আরও জানান, “অস্ট্রেলিয়ার জন্য যে ধরণের দক্ষতার খোঁজ আমরা করছিলাম, তার একটা স্বচ্ছ ধারণা এবার পেয়ে গিয়েছি। যারা খেলছে চাদের দেখেই বুঝতে পারছি। যদিও এখনই সবকিছু চূড়ান্ত নয়, তবে সকলকেই আমরা সুযোগ দিতে চাইছি”।
পরীক্ষা নীরিক্ষা চলার সময়ে প্রত্যেক ক্রিকেটারই সুযোগ পাবেন বলেও জানিয়েছেন রাহুল দ্রাবিড়
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে ভারত। এবারেও প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ পাকিস্তান। গতবারের বিশ্বকাপে দলের টিম কম্বিনেশন নিয়ে এখনও বিতর্ক থামেনি। কাজটা কঠিন হলেও, রোহিতকে সঙ্গে নিয়ে প্রথম থেকেই পরীক্ষা নীরিক্ষা শুরু করে দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ।
প্রতিটি পজিশনে যোগ্য ক্রিকেটারকেই রাখতে চাইছেন তিনি। অলরাউন্ডার থেকে লোয়ার অর্ডার ব্যাটার পর্যন্ত কোনও জায়গাতেই ঝুঁকি রাখতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরীক্ষা নীরিক্ষা এখনও বহুদিন চলছে। তবে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বহু ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছে তারা। সেখান থেকে একটা ধারণা যে রাহুল দ্রাবিড় পেয়ে গিয়েছেন, তা বলতে দ্বিধা করেননি তিনি। এখন শুধুই সেরা দল বেছে নেওয়াপ অপেক্ষা।