ওপেনিংয়ে লোকেশ রাহুল ও ডিক’ক-কে নিয়ে লখনউয়ের সম্ভাব্য সেরা একাদশ
আপডেট করা - Feb 14, 2022 10:07 pm

আইপিএলের মঞ্চে এবারই আত্মপ্রকাশ করেছে লনউ সুপার জায়ান্টস। প্রথম মরসুমেই বেশ শক্তিশালী দল করেছেন সঞ্জীব গোয়েঙ্কারা। নিলামের পরীক্ষায় কার্যত পাশ করে গিয়েছেন তারা। কিন্তু শেষপর্যন্ত তারা কতটা সফল হয়েছেন সেতো বোঝা যাবে আইপিএলের বাইশগজে বল গড়ানোর পরই। কিন্তু একঝলক দেখে সকলেই কিন্তু লখনউ সুপার জায়ান্টকে শক্তিশালী দলের তকমাই দিচ্ছে। প্রথমবারই আইপিএলের নিলামে যোগ দিয়ে বেশ কিছু চমকই দেখিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
গতবছরই আইপিএলের মঞ্চে বিশাল আর্থিক অঙ্কের বিনিময়ে আইপিএলের মঞ্চে এসেছে লখনউ সুপার জায়ান্টস। একইসঙ্গে এসেছিল গুজরাত টাইটান্সও। আর এই দুই দলের অন্তর্ভুক্তির পরই নতুন ভাবে নিনাম হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। আর সেই জন্যই চার থেকে তিনজন করে ক্রিকেটার রেখে বাকিদের ছেড়ে দিতে হয়েছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই। এরপরই গত শনি ও রবিবার বসেছিল আইপিএলের মেগা নিলাম।
যদিও নিলামের আগেই নতুন আসা দুই দলের সামনে সুযোগ ছিল তিনজন করে ক্রিকেটারকে নেওয়ার। প্রথম আবির্ভাবেই কিন্তু বেশ চমক দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সকলকে চমকে দিয়ে সেরা তিন ক্রিকেটারকে বিরাট টাকায় তুলে নিয়েছিল তারা। ১৫ কোটি টাকায় লোকেশ রাহুলকে নিয়েই অধিনায়ক হিসাবে ঘোষণা করেছিল লখনউ। একইসঙ্গে তাদের দলে গিয়েছিল মার্কাস স্টয়নিস ও রবি বিষ্ণোই।
এরপর ছিল আইপিএলের নিলাম থেকে ক্রিকেটার তোলার। সেখান থেকেই বেশকিছু বড় নামকেই কিন্তু বেছে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মনীশ পান্ডে, জেসন হোল্ডার, দীপক হুডা এবং মার্ক উডদের মতো তারকাদের দলে নিয়েছেন তারা। এছাড়াও লখনউ শিবিরে রয়েছেন আভেশ খান, কুইন্টন ডিককদের মতো তারকারা।
ব্যাটিং থেকে বোলিং সব দিকেই বেশ চমক রয়েছে এই দলে। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে কুইন্টন ডিকক যে যেকোনও দলের বিরুদ্ধেই ত্রাস হয়ে উঠতে পারেন সেই বিষয়ে খুব একটা সন্দেহ কারোরই নেই। আবার একইসঙ্গে তাদের দলে রয়েছে অলরাউন্ডাপ মার্কাস স্টয়নিস এবং জেসন হোল্ডার। স্পিন আক্রমণেও রয়েছেন রবি বিষ্ষোই, কে গৌতমরা। মোটামুটি সব দিক দিয়ে বেশ ব্যালান্সড দলই তৈরি করেছে তারা। দেখে নেওয়া যাক আইপিএলের মঞ্চে কী হতে পারে লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য সেরা একাদশ।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য সেরা একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক)
কুইন্টন ডিক’ক
মার্কাস স্টয়নিস
মনীশ পান্ডে
দীপক হুডা
ক্রুণাল পান্ডিয়া
জেসন হোল্ডার
পবন নেগী
মার্ক উড
আাভেশ খান
রবি বিষ্ণোই