জফরা আর্চার হাতছাড়া হয়েছে, আফসোস মিটছে না রাজস্থান রয়্যালসের

Jofra Archer
Jofra Archer. (Photo by Kieran Cleeves/PA Images via Getty Images)

জফরা আর্চারের আইপিএলের ঠিকানা এবার বদলে গিয়ছে। যে রাজস্থান রয়্যালস থেকে তাঁর উথ্থান, সেই রাজস্থান তাঁকে ধরে রাখতে পারেনি। আইপিএলের দ্বিতীয় দিল সকলকে পিছনে ফেরে আর্চারকে নিজেদের দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর তাতেই আফসোস মিটছে না রাজস্থান রয়্যালসের কর্ণধারের। হয়ত এই মরসুমে তিনি খেলতে পারবেন না। কিন্তু পরের মরসুমে যেকোনও দলের জন্য ত্রাস হয়ে উঠতে পারে মুম্বূই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপ।  কারণ তাদের দলের হয়েই যে খেলবে বুমরা-আর্চার জুটি। আর সেজনযই সকলকে টেক্কা দিয়ে এই তারকাকে দলে তুলে নিয়েছে মুম্বই।

আইপিএলের নিমালের একদম শেষ লগ্নে এসে নিজের নাম নথুভিুক্ত করেছিলেন জফরা আর্চার। তিনি এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেননি। আসন্ন আইপিএলের মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর মাঠে নামার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবুও তাঁকে নিয়ে লড়াইটা হয়েছে দেখার মতো। সেখানে রাজস্থান রয়্যালসও লড়াইটা চালিয়েছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পারেনি। হয়ত তাদের বাজেটটা সঙ্গ দেয়নি।

আর সেইসঙ্গে জফরা আর্চার হাতছাড়া হওয়াতেই আফসোস মিটছে না রাজস্থান রয়্যালসের। নিলাম শেষে তাদের প্রিস বিজ্ঞপ্তিতে এই সম্বন্ধে  জানিয়েছেন রাজস্থান রয়্যালসের কর্ণধার। সেখানে তিনি জানিয়েছেন, “আমাদের লক্ষ ছিল বিশ্ব ক্রিকেটের এরজন সেরা তারকাকে দলে তুলে নেওয়া। সামর্থ অনুযায়ী চেষ্টাও করেছিলাম। তবে এখন সামনের দিকেই তাকিয়ে রয়েছি”।

জফরা আর্চারকে হাতছাড়া করায় আফসোস করছে রাজস্থান রয়্যালস

আইপিএলের মেগা নিলামের আগে দলের বেশীরভাগ তারকাদেরকেই ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। সেখানেই ছাড়তে হয়েছিল জফরা আর্চারকেও। যদিও এই নিলামে তাঁর দিকে নজর ছিল রাজস্থানের। চোটের জন্য এই মরসুমে তিনি খেলতে পারবেন না জেনেও, জফরার জন্য ঝাঁপাতে চেয়েছিল রাজস্থান। কিন্তু শেষরক্ষা হয়নি। আর্চারের মতো একজন ক্রিকেটারকে হাতছাড়া করার আফসোস যে মিটছে না তা ভালভাবেই বোঝা যাচ্ছে।

দ্বিতীয় মধ্যাহ্নভোজের পর নিলামে ওঠেন জফরা আর্চার। সেখানেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল লড়াই। প্রথমে রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সেই লড়াইয়ে থাকলেও, তাঁর দাম সাড়ে ৬ কোটিতে পৌঁছবার পরই নিজেদের সরিয়ে নেয় তারা। পরে ৮ কোটি টাকায় আর্চারকে দলে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তবে এবারের ভারতীয় ব্রিগেড বেশ ভাল বানিয়েছে রাজস্থানের এই ফ্র্যাঞ্চাইজি। মাঠে নেমে তারা কী চমক দেখাতে পারে তাই দেখার অপেক্ষায় সকলে।

 

close whatsapp