মধ্যাহ্নভোজন বিরতির পরের রাউন্ডে ১৬.২৫ কোটি ব্যয় করে মুম্বই ইন্ডিয়ান্স কিনল টিম ডেভিড ও জোফ্রা আর্চারকে

আনক্যাপড যশ দয়াল পেলেন ৩.২০ কোটি

IPL
IPL. (Photo Source: BCCI)

মধ্যাহ্নভোজনের পর দ্বিতীয় দিনের আইপিএল নিলাম শুরু হওয়ার পর নিলাম প্রক্রিয়া দ্রুত এগোতে থাকে। এমন খেলোয়াড়দের বাছাই করে নিলামে তোলা হয় যাঁদের নাম ফ্র্যাঞ্চাইজিরা আগে থেকেই আয়োজকদের দিয়ে রেখেছিল দ্বিতীয় দিনের শুরুতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুলের জন্য দিল্লী ক্যাপিটালস সর্বোচ্চ দর হাঁকে ৫০ লাখ টাকা। ললিত যাদব ও রিপাল প্যাটেলকেও দিল্লী কেনে।

এই তালিকার প্রথম কোটিপতি হন এন তিলক ভার্মা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস বিডিং শুরু করলেও খানিক পরে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। শেষ অবধি ১.৭০ কোটি টাকা খরচ করে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। মহীপাল লোমরোরের জন্য তাঁর পুরনো দল রাজস্থান রয়্যালস আগ্রহ দেখালেও আরসিবি তাঁকে কিনে নিতে সফল হয় ৯৫ লাখ টাকার বিনিময়ে।

এই রাউন্ডে কেকেআরের প্রথম সদস্য হয় বাঁ-হাতি অলরাউন্ডার অনুকূল রায়। দর্শন নালকান্দেকে তাঁর ন্যূনতম মূল্য ২০ লাখে গুজরাত টাইটান্স। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড় রাজ অঙ্গদ বাওয়ার জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের লড়াইয়ের পর পাঞ্জাব তাঁকে ২ কোটি টাকা দিয়ে কেনে। আরেক ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজবর্ধন হাঙ্গারগেকরও কোটিপতি হন। তাঁকে খেলতে দেখা যাবে চেন্নাইয়ের হলুদ জার্সিতে। তিনি বার্ষিক ১.৫০ কোটি টাকা পাবেন।

এই রাউন্ডে সবচেয়ে বেশী আগ্রহ দেখা যায় উত্তরপ্রদেশের পেসার যশ দয়ালকে নিয়ে। কেকেআর ও আরসিবি দর ডাকা শুরু করার পর গুজরাত টাইটান্সও তাদের আগ্রহ দেখানো শুরু করে। গুজরাত ও আরসিবির লড়াইয়ে তাঁর দর নিমেষে ২ কোটি টাকা ছাড়িয়ে যায়। শেষ অবধি ৩.২০ কোটি টাকার বিনিময়ে টাইটান্স তাঁকে কেনে। সিমরজিত সিংকে ২০ লাখে কেনে সিএসকে।

এরপর ১০৬ ক্রিকেটারকে ত্বরান্বিত নিলামের অংশ হিসেবে বাছাই করা হয়। দুই কিউয়ি ফিন অ্যালেন ও ডেভন কনওয়েকে আরসিবি ও চেন্নাই কেনে যথাক্রমে ৮০ লাখ ও ১ কোটি টাকা খরচ করে। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার রভম্যান পাওয়েলকে ২.৮০ কোটি টাকা দিয়ে কেনে দিল্লী ক্যাপিটালস।

এই তালিকায় সেরা চমক ছিলেন জোফ্রা আর্চার। এই বছরের আইপিএলে খেলতে না পারলেও তাঁর জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাতে থাকে। তাঁর প্রাক্তন দল রাজস্থান রয়্যালস তাঁর জন্য দর ডাকা শুরু করে। এই দুই দলের টানাটানিতে নিমেষে তাঁর দর ৬ কোটি টাকা ছাড়িয়ে যায়। এরপর থেকে দুই দল সময় নিয়ে দর দিলেও শেষ অবধি মুম্বই ইন্ডিয়ান্স আর্চারকে ৮ কোটি টাকা খরচ করে কিনে নেয়। উল্লেখ্য, এই বছর চোটের জন্য আর্চারকে পাওয়া না গেলেও তাঁর জন্য কোন পরিবর্ত আনতে পারবে না মুম্বই।

এই তালিকার মধ্যে সবচেয়ে বেশী অর্থ পান অস্ট্রেলিয়ার টিম ডেভিড। কলকাতা নাইট রাইডার্স প্রাথমিক উৎসাহ দেখায় তাঁর জন্য। কেকেআরের সঙ্গে পাঞ্জাব ও দিল্লীও দর ডাকা শুরু করে। নিমেষে দর চার কোটি টাকা ছাড়িয়ে যায়। সাড়ে চার কোটির পর রাজস্থান সরে যেতেই মুম্বই তাদের আগ্রহ প্রকাশ করে। কেকেআরকে তখন নাছোড় মনে হচ্ছিল। মুম্বইয়ের প্রত্যেক দরকে ছাপিয়ে তারা অতিরিক্ত দর হাঁকছিল। যদিও ডেভিডের দর সাত কোটি ছাড়াতেই কেকেআর ভাবনায় পড়ে যায়। অবশেষে মুম্বই তাঁকে কেনে ৮.২৫ কোটি টাকার বিনিময়ে।

আনক্যাপডের মধ্যে বৈভব আরোরা ২ কোটি টাকা পান। তাঁকে পাঞ্জাব কিংস কেনে। এ ছাড়া বিদেশী তারকাদের মধ্যে অ্যালেক্স হেলস, এভিন লিউয়িস, রাসি ফান ডার ডাসেনদের কোন ক্রেতা জোটে না। ভারতীয় ব্যাটার করুণ নায়ারকে কিনতেও কোন দল আগ্রহ দেখায়নি।

দ্বিতীয় দিনের তৃতীয় রাউন্ডে কোন আনক্যাপড খেলোয়াড় কোন দলে

ললিত যাদব – দিল্লী ক্যাপিটালস – ৬৫ লাখ টাকা

রিপাল প্যাটেল – দিল্লী ক্যাপিটালস – ২০ লাখ টাকা

যশ ধুল – দিল্লী ক্যাপিটালস – ৫০ লাখ টাকা

এন তিলক ভার্মা – মুম্বই ইন্ডিয়ান্স – ১.৭০ কোটি টাকা

মহীপাল লোমরোর – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৯৫ লাখ টাকা

অনুকূল রায় – কলকাতা নাইট রাইডার্স – ২০ লাখ টাকা

দর্শন নালকান্দে – গুজরাত টাইটান্স – ২০ লাখ টাকা

ভিকি ওস্তওয়াল – অবিক্রিত

সঞ্জয় যাদব – মুম্বই ইন্ডিয়ান্স – ৫০ লাখ টাকা

রাজ অঙ্গদ বাওয়া – পাঞ্জাব কিংস – ২ কোটি টাকা

রাজবর্ধন হাঙ্গারগেকর – চেন্নাই সুপার কিংস – ১.৫০ কোটি টাকা

বাসু বৎস – অবিক্রিত

যশ ঠাকুর – অবিক্রিত

অর্জন নাগওয়াসওয়াল্লা – অবিক্রিত

যশ দয়াল – গুজরাত টাইটান্স – ৩.২০ কোটি টাকা

সিমরজিত সিং – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

মুজতবা ইউসুফ – অবিক্রিত

কুলদীপ সেন – অবিক্রিত

আকাশ সিং – অবিক্রিত

দ্বিতীয় দিনের তৃতীয় রাউন্ডে ত্বরান্বিত নিলামে কোন খেলোয়াড় কোন দলে

ফিন অ্যালেন – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৮০ লাখ টাকা

ডেভন কনওয়ে – চেন্নাই সুপার কিংস – ১ কোটি টাকা

অ্যালেক্স হেলস – অবিক্রিত

এভিন লিউইস – অবিক্রিত

করুণ নায়ার – অবিক্রিত

রভম্যান পাওয়েল – দিল্লী ক্যাপিটালস – ২.৮০ কোটি টাকা

রাসি ফান ডার ডাসেন – অবিক্রিত

জোফ্রা আর্চার – মুম্বই ইন্ডিয়ান্স – ৮ কোটি টাকা

চারিথ আসালঙ্কা – অবিক্রিত

ঋষি ধাওয়ান – পাঞ্জাব কিংস – ৫৫ লাখ টাকা

জর্জ গার্টন – অবিক্রিত

ডোয়েন প্রিটোরিয়াস – চেন্নাই সুপার কিংস – ৫০ লাখ টাকা

শেরফেন রাদারফোর্ড – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১ কোটি টাকা

ড্যানিয়েল স্যামস – মুম্বই ইন্ডিয়ান্স – ২.৬০ কোটি টাকা

মিচেল স্যান্টনার – চেন্নাই সুপার কিংস – ১.৯০ কোটি টাকা

রোমারিও শেফার্ড – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৭.৭৫ কোটি টাকা

রহমানউল্লাহ গুরবাজ – অবিক্রিত

বেন ম্যাকডারমট – অবিক্রিত

গ্লেন ফিলিপ্স – অবিক্রিত

জেসন বেহ্‌রেনডফ – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৭৫ লাখ টাকা

নাথান এলিস – অবিক্রিত

ফজলহক ফারুকি – অবিক্রিত

সিদ্ধার্থ কউল – অবিক্রিত

ওবেদ ম্যাককয় – রাজস্থান রয়্যালস – ৭৫ লাখ টাকা

টায়মাল মিলস – মুম্বই ইন্ডিয়ান্স – ১.৫০ কোটি টাকা

অ্যাডাম মিল্‌ন – চেন্নাই সুপার কিংস – ১.৯০ কোটি

রিস টপলে – অবিক্রিত

অ্যান্ড্রু টাই – অবিক্রিত

সন্দীপ ওয়ারিয়র – অবিক্রিত

তন্ময় আগরওয়াল – অবিক্রিত

টম কোহ্‌লার ক্যাডমোর – অবিক্রিত

সমীর রিজভি – অবিক্রিত

শুভ্রাংশু সেনাপতি – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

অপূর্ব ওয়াংখাড়ে – অবিক্রিত

অথর্ব আঙ্কোলেকর – অবিক্রিত

টিম ডেভিড – মুম্বই ইন্ডিয়ান্স – ৮.২৫ কোটি টাকা

প্রবীণ দুবে – দিল্লী ক্যাপিটালস – ৫০ লাখ টাকা

প্রেরক মাঁকড় – পাঞ্জাব কিংস – ২০ লাখ টাকা

সুযশ প্রভুদেসাই – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৩০ লাখ টাকা

রামনদীপ সিং – অবিক্রিত

বি সাই সুদর্শন – অবিক্রিত

অথর্ব তাইদে – অবিক্রিত

প্রশান্ত চোপড়া – অবিক্রিত

ধ্রুব জুড়েল – অবিক্রিত

আরিয়ান জুয়াল – অবিক্রিত

বৈভব আরোরাপাঞ্জাব কিংস – ২ কোটি টাকা

মুকেশ চৌধরী – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

রাসিখ সালাম দার – কলকাতা নাইট রাইডার্স – ২০ লাখ টাকা

বেন ডোয়ারশুইস – অবিক্রিত

পঙ্কজ জয়সওয়াল – অবিক্রিত

মহসিন খান – লখনউ সুপার জায়ান্টস – ২০ লাখ টাকা

চামা মিলিন্দ – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২৫ লাখ টাকা

মায়াঙ্ক যাদব – অবিক্রিত

তেজস বারোকা – অবিক্রিত

যুবরাজ চুদাসামা – অবিক্রিত

প্রশান্ত সোলাঙ্কি – চেন্নাই সুপার কিংস – ১.২০ কোটি টাকা 

মিধুন সুধেসান – অবিক্রিত

মার্টিন গাপ্টিল – অবিক্রিত

ভানুকা রাজাপক্ষ – অবিক্রিত

রস্টন চেজ – অবিক্রিত

বেন কাটিং – অবিক্রিত

পবন নেগি – অবিক্রিত

শন অ্যাবট – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২.৪০ কোটি টাকা

আলজারি জোসেফ – গুজরাত টাইটান্স – ২.৪০ কোটি টাকা

ধাওয়াল কুলকার্নি – অবিক্রিত

রাইলি মেরেডিথ – মুম্বই ইন্ডিয়ান্স – ১ কোটি টাকা

কেন রিচার্ডসন – অবিক্রিত

রাহুল বুদ্ধি – অবিক্রিত

লরি ইভান্স – অবিক্রিত

আয়ুষ বাদোনি – লখনউ সুপার জায়ান্টস – ২০ লাখ টাকা

অনীশ্বর গৌতম – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২০ লাখ

বেনি হাওয়েল – অবিক্রিত

হেডেন কার – অবিক্রিত

সৌরভ কুমার – অবিক্রিত

শামস মুলানি – অবিক্রিত

ধ্রুব প্যাটেল – অবিক্রিত

অতীত শেঠ – অবিক্রিত

ডেভিড ভিসা – অবিক্রিত

বাবা ইন্দ্রজিত – কলকাতা নাইট রাইডার্স – ২০ লাখ টাকা

কেনার লিউইস – অবিক্রিত

বি আর শরথ – অবিক্রিত

সুশান্ত মিশ্র – অবিক্রিত

চামিকা করুণারত্নে – কলকাতা নাইট রাইডার্স – ৫০ লাখ টাকা

ডেভিড উইলে – অবিক্রিত

ব্লেসিং মুজারাবানি – অবিক্রিত

আর সমর্থ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২০ লাখ টাকা

অভিজিত তোমর – কলকাতা নাইট রাইডার্স – ৪০ লাখ টাকা

প্রদীপ সাঙ্গওয়ান – গুজরাত টাইটান্স – ২০ লাখ টাকা

কৌশল তাম্বে – অবিক্রিত

মুকেশ কুমার – অবিক্রিত

প্রথম সিং – কলকাতা নাইট রাইডার্স – ২০ লাখ টাকা

ঋত্বিক চ্যাটার্জী – পাঞ্জাব কিংস – ২০ লাখ টাকা

নিনাদ রাথওয়া – অবিক্রিত

শশাঙ্ক সিং – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২০ লাখ টাকা

কাইল মেয়ার্স – লখনউ সুপার জায়ান্টস – ৫০ লাখ টাকা

অমিত আলি – অবিক্রিত

করণ শর্মা – লখনউ সুপার জায়ান্টস – ২০ লাখ টাকা

বলতেজ ধান্ডা – পাঞ্জাব কিংস – ২০ লাখ টাকা

সৌরভ দুবে – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২০ লাখ টাকা

ললিত যাদব – অবিক্রিত

মহম্মদ আশরফ খান – মুম্বই ইন্ডিয়ান্স – ২০ লাখ টাকা

অংশ প্যাটেল – পাঞ্জাব কিংস – ২০ লাখ টাকা

অশোক শর্মা – কলকাতা নাইট রাইডার্স – ৫৫ লাখ টাকা

আশুতোষ শর্মা – অবিক্রিত

অরুণয় সিং – রাজস্থান রয়্যালস – ২০ লাখ টাকা

আগে বিক্রি না হওয়া খেলোয়াড়রা ত্বরান্বিত নিলামের পর কে কোন দলে

ডেভিড মিলার – গুজরাত টাইটান্স – ৩ কোটি টাকা

শাকিব আল হাসান – অবিক্রিত

স্যাম বিলিংস – কলকাতা নাইট রাইডার্স – ২ কোটি টাকা 

ঋদ্ধিমান সাহা – গুজরাত টাইটান্স – ১.৯০ কোটি টাকা 

ম্যাথু ওয়েড – গুজরাত টাইটান্স – ২.৪০ কোটি

উমেশ যাদব – অবিক্রিত

সি হরি নিশান্ত – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

আনমোলপ্রীত সিং – মুম্বই ইন্ডিয়ান্স – ২০ লাখ টাকা

এন জগদীশন – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

বিষ্ণু বিনোদ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৫০ লাখ টাকা 

ক্রিস জর্ডান – চেন্নাই সুপার কিংস – ৩.৬০ কোটি টাকা 

জেমস নিশ্যাম – অবিক্রিত

শেল্ডন কট্রেল – অবিক্রিত

লুঙ্গিসানি ঙ্গিডি – দিল্লী ক্যাপিটালস – ৫০ লাখ টাকা

কাইস আহমেদ – অবিক্রিত

কর্ণ শর্মা – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৫০ লাখ টাকা

হারনুর সিং – অবিক্রিত

কুলদীপ সেন – রাজস্থান রয়্যালস – ২০ লাখ টাকা

মুজতবা ইউসুফ – অবিক্রিত

অ্যালেক্স হেলস – কলকাতা নাইট রাইডার্স – ১.৫০ কোটি টাকা

এভিন লিউয়িস – লখনউ সুপার জায়ান্টস – ২ কোটি টাকা

করুণ নায়ার – রাজস্থান রয়্যালস – ১.৪০ কোটি টাকা

চারিথ আসালাঙ্কা – অবিক্রিত

রহমানউল্লাহ গুরবাজ – অবিক্রিত

বেন ম্যাকডারমট – অবিক্রিত

গ্লেন ফিলিপ্স – ১.৫০ কোটি টাকা

টিম সাইফার্ট – ৫০ লাখ টাকা

নাথান এলিস – পাঞ্জাব কিংস – ৭৫ লাখ টাকা

ফজলহক ফারুকি – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৫০ লাখ টাকা

রিস টপলে – অবিক্রিত

অ্যান্ড্রু টাই – অবিক্রিত

তন্ময় আগারওয়াল – অবিক্রিত

সমীর রিজভি – অবিক্রিত

রামনদীপ সিং – মুম্বই ইন্ডিয়ান্স – ২০ লাখ টাকা

বি সাই সুদর্শন – অবিক্রিত

অথর্ব তাইদে – পাঞ্জাব কিংস – ২০ লাখ টাকা

ধ্রুব জুড়েল – রাজস্থান রয়্যালস – ২০ লাখ টাকা

মায়াঙ্ক যাদব – লখনউ সুপার জায়ান্টস – ২০ লাখ টাকা

তেজস বারোকা – রাজস্থান রয়্যালস – ২০ লাখ টাকা

ভানুকা রাজাপক্ষ – পাঞ্জাব কিংস – ৫০ লাখ টাকা

মইজেস অনরিক্স – অবিক্রিত

আকিল হোসেইন – অবিক্রিত

স্কট কুগালাইন – অবিক্রিত

গুরকিরাত সিং – গুজরাত টাইটান্স – ৫০ লাখ টাকা

কেন রিচার্ডসন – অবিক্রিত

টিম সাউদি – কলকাতা নাইট রাইডার্স – ১.৫০ কোটি টাকা

রাহুল বুদ্ধি – মুম্বই ইন্ডিয়ান্স – ২০ লাখ টাকা

বেনি হাওয়েল – পাঞ্জাব কিংস – ৪০ লাখ টাকা

অতীত শেঠ – অবিক্রিত

উৎকর্ষ সিং – অবিক্রিত

মাথিশা পাথিরানা – অবিক্রিত

কুলদীপ যাদব – রাজস্থান রয়্যালস – ২০ লাখ টাকা

কলিন মানরো – অবিক্রিত

বরুণ অ্যারন – গুজরাত টাইটান্স – ৫০ লাখ টাকা

ব্লেসিং মুজারাবানি – অবিক্রিত

শিবাঙ্ক বশিষ্ঠ – অবিক্রিত

রমেশ কুমার – কলকাতা নাইট রাইডার্স – ২০ লাখ টাকা

জেরাল্ড কোয়ের্টজি – অবিক্রিত

হৃতিক শোকিন – মুম্বই ইন্ডিয়ান্স – ২০ লাখ টাকা

প্রত্যুষ সিং – অবিক্রিত

শিবম শর্মা – অবিক্রিত

কে ভগত ভার্মা – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

চিন্তলা রেড্ডি – অবিক্রিত

ভরত শর্মা – অবিক্রিত

পরাগ শর্মা – অবিক্রিত

অর্জুন তেন্ডুলকর – মুম্বই ইন্ডিয়ান্স – ৩০ লাখ টাকা

শুভম গাড়ওয়াল – রাজস্থান রয়্যালস – ২০ লাখ টাকা

ডুয়ান য়্যানসেন – অবিক্রিত

খিজার দাফেদার – অবিক্রিত

রোহন রানা – অবিক্রিত

দিনের শেষে কোন খেলোয়াড় কোন দলে গেলেন

মহম্মদ নবি – কলকাতা নাইট রাইডার্স – ১ কোটি টাকা

উমেশ যাদব – কলকাতা নাইট রাইডার্স – ২ কোটি টাকা

জেমস নিশ্যাম – রাজস্থান রয়্যালস – ১.৫ কোটি টাকা

নাথান কুল্টার-নাইল – রাজস্থান রয়্যালস – ২ কোটি টাকা

ইশান্ত শর্মা – অবিক্রিত

কাইস আহমদ – অবিক্রিত

ভিকি ওস্তওয়াল – দিল্লী ক্যাপিটালস – ২০ লাখ টাকা

রাসি ফান ডার ডাসেন – রাজস্থান রয়্যালস – ১ কোটি টাকা

ড্যারিল মিচেল – রাজস্থান রয়্যালস – ৭৫ লাখ টাকা

সিদ্ধার্থ কল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৭৫ লাখ টাকা

অ্যান্ড্রু টাই – অবিক্রিত

রোহম কদম – অবিক্রিত

সমীর রিজভি – অবিক্রিত

বি সাই সুদর্শন – লখনউ সুপার জায়ান্টস – ২০ লাখ টাকা

আরিয়ান জুয়াল – মুম্বই ইন্ডিয়ান্স – ২০ লাখ টাকা

লুবনিথ সিসোডিয়া – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২০ লাখ টাকা

ফ্যাবিয়ান অ্যালেন – মুম্বই ইন্ডিয়ান্স – ৭৫ লাখ টাকা

ডেভিড উইলে – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২ কোটি টাকা

আমন খান – কলকাতা নাইট রাইডার্স – ২০ লাখ টাকা

শিবাঙ্ক বশিষ্ঠ – অবিক্রিত

রাহুল চন্দ্রোল – অবিক্রিত

কুলওয়ান্ত খেজরোলিয়া – অবিক্রিত

আকাশ মাধওয়াল – অবিক্রিত

close whatsapp