হার্দিক চাইলে গুজরাতের হয়ে খেলতে পারবেন তিনি, আবেগতাড়িত বার্তা ক্রুণাল পান্ডিয়ার
আপডেট করা - Feb 10, 2022 10:04 pm

আইপিএলের মঞ্চে কী ফের দেখা যাবে পান্ডিয়া ব্রাদার্সকে। উত্তর পেতে হলে অবশ্য অপেক্ষা করত হবে নিলামের শেষ হওয়া পর্যন্ত। তবে ভাইয়ের নেতৃত্বে দাদা ক্রুণাল পাল্ডিয়া কিন্তু খেলতে প্রস্তুত। অবশ্যই গুজরাত টাইটান্স যদি তাঁকে নেয়। তবে তিনি যদি অন্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ পান সেখানেও নিজের একশো শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এই তারকা ক্রিকেটার। অএখন শুধুই ১৩ ফেব্রুয়ারী আইপিএলের নিলাম শেষ হওয়ার অপেক্ষা।
২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চে অভিষেক হয় ক্রুণাল পান্ডিয়ার। প্রথম মরশুম থেকে দুরন্ত ছন্দে ছিলেন এই তারকা টি টোয়েন্টি ক্রিকেটার। সেই মরসুমে রাইজিং পুণে সুপার জায়ান্টাসের বিরুদ্ধে তাঁর ৮৭ রানের ইনিংসে রীতিমত দলের নায়ক হয়ে উঠেছিলেন ক্রুণাল পান্ডিয়া। আবার বল হাতেও নিজের দক্ষতা দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়ার দাদা।
এবারের আইপিএলে তাঁর ভাই গুজরাত টাইটান্সের অধিনায়ক। ১৫ কোটি টাকায় আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে সকলকে রীতিমত চমকে দিয়েছিলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। সবকিছু ঠিকঠাক চললে এই আইপিএল দিয়েই ফের মাটে ফিরবেন তিনি। জল্পনা তো এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। গুজরাত লায়ন্সের জার্সিতে পান্ডিয়া ব্রাদার্সকে কী দেখা যাবে।
হার্দিক চাইলে তাঁকে নিলাম থেকে নিতে পারেন, মনে করছেন ক্রুণাল পান্ডিয়া
আর সেই প্রসঙ্গেই এক সংবাদ সংস্থাকে ক্রুণাল পান্ডিয়া জানিয়েছিলেন, “যদি হার্দিক চায় ও আমাকে নিলাম থেকে দলে নিতে পারে। তবে যে ফ্র্যাঞ্চাইজিতেই আমি যাই না কেন, আমি খুশি। আমাদের দুজনের সম্পর্ক খুবই মজবুত। যে পরিস্থিতির মধ্যে দিয়েই যাই কেন আমাদের দুজনের প্রতি যথেষ্ট মর্যাদা ও বিশ্বাস রয়েছে। যেটা নিজেদের বিচারে ঠিক মনে হয় সেটাই আমরা করে থাকি”।
এবারের আইপিএল আট দলের নয়, দশ দলের করার সিদ্ধান্ত নিয়েছে বো্র্ড। গত বছরই আইপিএলের মঞ্চে যুক্ত হয়েছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টান্স ও গুজরাত টাইটান্স। বিরাট অঙ্কের বিনিময়ে এই দুই দল এসেছে এবারের আইপিএলে। আর তাদের জন্যই আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী হতে চলেছে মেগা নিলাম।
আর এই নিলামের জন্যই তিন থেকে চারজন ক্রিকেটারকে ধরে রেখে বাকি ক্রিকেটারদের ছেড়ে দিতে হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ব্যতিক্রম নয় মুম্বই ইন্ডিয়ান্সও। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের রেখে হার্দিক, ক্রুণাল পান্ডিয়াদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও। এবারের আইপিএলে ৫৯০ জন চূড়ান্ত বাছাই ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ক্রুণাল পান্ডিয়াও। নিলামে গুজরাত নাকি অন্য কোনও ফ্র্যা়্চাইজিতে তিনি যান সেটাই এখন দেখার।