ইডেনে দর্শক নিয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আবেদন বোর্ডকে, উত্তরের অপেক্ষায় সিএবি
আপডেট করা - Feb 10, 2022 9:23 pm

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজে ইডেনের গ্যালারীতে কী দর্শকরা বসতে পারবেন। বোর্ডে সভাপতি আগেই তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কিন্তু সিএবি এখনও পর্যন্ত শেষচেষ্টা চালিয়ে যাচ্ছে। শোনাযাচ্ছে দর্শক নিয়ে টি টোয়োন্টি সিরিজ আয়োজনের আবেদনও ফের বোর্ডের কাছে করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনওরকম উত্তর মেলেনি। এখনও পর্যন্ত কলকাতায় দর্শকদের উপস্থিতিতেই বিরাট কোহলি, কায়রণ পোলার্ডদের ম্যাচ করার ব্যপারে আশাবাদী সিএবি কর্তারা।
করোনা পরিস্থিতিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজন করা একটা বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে। যদিও সেই চ্যালেঞ্জ এখনও পর্যন্ত ভালভাবেই উতরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ-রা। যদিও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সুষ্টুভাবে আয়োজনের জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। সিরিজ আরম্ভ হওয়ার আগে বহু কাটছাঁট করতে হয়েছে তাদের। এরপরই সিরিজ হওয়ার ব্যপারে গ্রীন সিগনাল দেয় বোর্ড।
এইরমধ্যে সবচেয়ে বড় কাজ ছিল ভেন্যুর সংখ্যা কমানো। এমন পরিস্থিতি সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুটো ভেন্যুকেই বেছে নিয়েছিলেন বোর্ড কর্তারা। একদিনের সিরিজ হচ্ছে আহমেদাবাদে এবং টি টোয়েন্টি সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এরপরই কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে বড় খুশির খবরটা আসে। সিএবির তরফে ঘোষণা করা হয়েছিল ৭৫ শতাংশ দর্শক নিয়েই হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ।
পরিস্থিতি বুঝে রজ্য সরকারের তরফে গ্রীন সিগনাল পাওয়ার পরই সেই সিদ্ধান্ত জানানো হয়েছিল সিএবি তরফে। কিন্তু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ শুরু হওয়ার ঠিক দুদিন আগেই বদলে যায় গোটা চিত্রটা। ভারতীয় দলে করোনার হানা। কোভিডে আক্রান্ত হন শিখর ধওয়ান, শ্রেয়স আইয়াররা। এরপরই ইডেনেও দর্শকশূন্য ম্যাচের কথা শোনা গিয়েছিল বোর্ড সভাপতির মুখে। তিনি জানিয়েছিলেন ক্রিকেটারদের শারীরিক সুরক্ষার কথা ভেবেই নাকি ইডেনেও দর্শক প্রবেশের অমুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইডেনে দর্শক নিয়ে ম্যাচ করানোর জন্য বোর্ডের কাছে আবেদন সিএবির
অন্যদিকে এই ম্যাচের পর সিএবির হাতে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। এখানে খেলা হবে না আইপিএলও। আর তাই ইডেন গার্ডেন্সে দর্শক নিয়েই যাতে ম্যাচ হয় সেই চেষ্টা শুরু করে ছিলেন তারা। বৃহস্পতিবার ছিল সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানেই জানানো হয়, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যাতে দর্শক নিয়েই করা যায় তার আবেদন করা হয়েছে তাদের তরফে। এখনও পর্যন্ত বোর্ডের তরফে অবশ্য কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে এখনও আশাবাদীই রয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থা।
বোর্ড সভাপতি দর্শকহীন ম্যাচের কথা জানিয়ে দিলেও, তখনও পর্যন্ত সিএবির কাছে সরকারীভাবে নির্দেশিকা এসে পৌঁছেছিল না। তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সিএবির তরফে। এবার বোর্ডের কাছে তারা আবেদন করেছে। সিএবির আবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ড সারা দেয় কিনা তারই অপেক্ষায় সকলে। আগামী ১৬ ফেব্রুয়ারী থেকে ইডেন গার্ডেন্সে শুরু হওয়ার কথা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ।