সৌম্য সরকারের হাত ধরে সিলেটের ঘরের মাঠে দুর্ধর্ষ জয় খুলনা টাইগার্সের
আপডেট করা - Feb 7, 2022 10:09 pm

সৌম্য সরকারের দুর্ধর্ষ পারফরম্যান্স। আর তাতে ভর করেই সিলেট সানরাইজার্সকে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল খুলনা টাইগার্স। সিলেট সানরাইজার্সকে ১৫ রানে হরিয়ে দিল খুলনা টাইগার্স। ব্যাটিং ও বোলিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরার শিরোপাও উঠল সেই সৌম্য সরকারের মাথাতেই। প্রথমে ব্যাট করে এদিন খুলনা টাইগার্স করে ১৮২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানেই থামতে হয় সিলেট সানরাইজার্সকে।
প্রথম পর্বের ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটে হারিয়েছিল খুলনা টাইগার্স। এদিন সিলেটের সামনে ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। ঘরের মাঠে সুযোগ পেয়েও পারল না তারা। সৌম্য সরকারের দাপটের কাছে মাথা নোয়াতেই হল সিলেট সানরাইজার্সকে। ব্যাটে ও বলে একাই দুর্ধর্ষ পারফরম্যান্স করে এদিন ম্যাচের ভাগ্য একাই বদলে দিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সৌম্য সরকার।
ঘরের মাঠে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট সানরাইজার্স অধিনায়ক। ১ রানের মধ্যে ৩ উইকেট তুলেও নিয়েছিলেন তারা। চাপও ক্রমশই বাড়িয়েছিল খুলনা ব্যাটারদের ওপর। একসময় ৪৬ রানে ৩ উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল খুলনার টাইগার্সরা। ক্রিজে ছিলেন সৌম্য সরকার। তিনি রয়ে গেলে যে প্রতিপক্ষ শিবিরের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা এদিন ভালভাবেই বুঝতে পারল সিলেট।
৮২ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা সৌম্য সরকার
৩ উইকেটে ৪৬ রান পর্যন্তই এদিন ক্রিজে ছিল সিলেট বোলারদের দাপট। এরপর থেকেই শুরু সৌম্য ঝড়। সঙ্গে যোগ্য সঙ্গত মুশফিকুর রহিমের। শোহাগ গাজী, রবি বোপারাদের মতো বোলারদের একাই বিধ্বস্ত করে দেন সৌম্য। তাণঁর বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে নাজেহাল হটয়ে ওঠে সিলেট সানরাইজার্স বাহিনী। আর এক উইকেটও তুলতে পারেনি সিলেট। ৬২ বলে ৮২ রানের ঝোরো ইনিংস খেলেন সৌম্য সরকার। তাঁর গোটা ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে।
মুফিকুর করেন ৩৮ বলে ৬২ রান। নির্ধারিত ওভারে খুলনা টাইগার্স করে ১৮২ রান। ঘরের মাঠে সিলেটের সামনে তখন রানের পাহাড়। আমিনুল হক ও কলিন ইনগ্রাম লড়াইটা করলেও, খুলনার বিরুদ্ধে জেতার জন্য তা যথেষ্ট ছিল না এদিন। যদিও শুরুটা ভালই করেছিল আনামুল ও ইনগ্রাম। তবে সেই জুটিটা ভাঙার কাজ নিখুঁতভাবে করেন তিসারা পেরেরা।
আনামুল ও রবি বোপারার মতো দুই ব্যাটারকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন তিনি। একইসঙ্গে বল হাতে ছন্দে ছিলেন সৌম্য সরকারও। খুলনার হয়ে সর্বোচ্চ রান করার পাশাপাশি দু উইকেটও তুলে নেন তিনি। মিঠুন ও অলোক কাপালিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন সৌম্য। সেইসঙ্গে ছিল খুলনা টাইগার্স বোলারদের হিসাবী বোলিং। ১৬৭ রানেই থামতে হয় সিলেট সানরাইজার্সকে।