প্রথম ওয়ানডেতে নিজের পছন্দের ভারতীয় একাদশ বাছলেন ওয়াসিম জাফর
মাত্র চার বিশেষজ্ঞ ব্যাটার ও একজন উইকেটকিপার-ব্যাটারকে দিয়ে ব্যাটিং ক্রম সাজিয়েছেন জাফর
আপডেট করা - Feb 5, 2022 4:41 pm

গত মাসে দক্ষিণ আফ্রিকায় ০-৩ তে হোয়াইটওয়াশের পর, টিম ইন্ডিয়া রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের ছন্দ পুনরুদ্ধার করার আশা করবে। ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ওডিআই সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারলেও, তারপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শীর্ষস্থানীয় ইংল্যান্ড দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে ভারতে এসেছে।
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারত যখন প্রস্তুতি নিচ্ছে, তার আগে শনিবার প্রাক্তন টেস্ট ব্যাটার ওয়াসিম জাফর সিরিজ শুরু হওয়ার আগে তাঁর পছন্দের ভারতীয় একাদশ বেছে নিয়েছেন। লক্ষ্য করার বিষয় হল, জাফর কয়েকজন উল্লেখযোগ্য ক্রিকেটারকে বাদ দিয়েছেন এবং গত বছরের দীর্ঘতম ফরম্যাটে দুর্দান্ত প্রভাব ফেলে সাদা বলের ফরম্যাটে সুযোগ পাওয়া মহম্মদ সিরাজের সফল হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে বাছাই করেছেন ওয়াসিম জাফর
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য তাঁর একাদশ বাছাই করার সময়, ওয়াসিম জাফর রোহিত শর্মার ওপেনিং সঙ্গী হিসেবে মায়াঙ্ক আগারওয়ালকে নির্বাচন করেছেন। এরপর তিনি তিন নম্বরে ব্যাটিং আইকন বিরাট কোহলিকে রেখেছেন। উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তকে চার নম্বরে এবং সূর্যকুমার যাদবকে পাঁচ নম্বরে জায়গা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বহুল আলোচিত অলরাউন্ডারের স্লট জাফর পূরণ করেছেন ওয়াশিংটন সুন্দরকে দিয়ে। করোনার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে না পারা সুন্দর কার্যকর অফ-স্পিন বোলিং করতে পারেন। অধিনায়কের হাতে অতিরিক্ত বোলিং বিকল্প দেওয়ার জন্য তাঁকে ছয় নম্বরে রেখে, তারপরে পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়েছেন জাফর। মুম্বইয়ের হয়ে অধিকাংশ ঘরোয়া ক্রিকেট খেলা জাফর যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছেন।উল্লেখ থাকুক, উভয়েই লেগ-স্পিনার।
তাঁর পেস বোলিং আক্রমণে থাকা দুই পেসার শার্দূল ঠাকুর ও দীপক চাহার রয়েছে ভারতকে ব্যাটিং ক্রমে গভীরতা দেবে। জাফরের একাদশে তৃতীয় পেসার মহম্মদ সিরাজ। একই সঙ্গে ওয়াসিম জাফর স্পষ্ট করে দিয়েছেন যে তরুণ ব্যাটার পৃথ্বী শকেও দলে রাখা উচিত ছিল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডের জন্য ওয়াসিম জাফরের নির্বাচিত ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
My team for first ODI:
Rohit (C)
Mayank
Virat
Pant
Surya
Sundar
Thakur
D Chahar
Bishnoi
Siraj
ChahalWhat's yours?
PS: Prithvi Shaw should have been in the squad. #INDvWI
— Wasim Jaffer (@WasimJaffer14) February 5, 2022