মেগা নিলামের আগে প্রকাশ্যে এল ৫৯০ জনের চূড়ান্ত তালিকা

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

হাতে আর দু সপ্তাহও সময় নেই। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। তার আগেই ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল বোর্ড। ৫৯০ জন ক্রিকেটার নিয়ে হবে এবারের আইপিএলের নিলাম। মঙ্গলবারই ৫৯০ জন ক্রিকেটারের সেই তালিকায় প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই তালিকা প্রকাশ হওয়ার পরই আইপিএলের নিলাম ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ঢাকে কাঠি পড়ে গিয়েছে, এখন শুধুই আইপিএল শুরু হওয়ার অপেক্ষা।

গতবছরই আইপিএনের মঞ্চে সংযোজন হয়েছে দুটো নতুন ফ্র্যাঞ্চাইজির। বিরাট অঙ্কের টাকায় আইপিএলের মঞ্চে এসেছে লখনউ সুপার জায়ান্টস ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। আট দলের পরিবর্তে এবারের আইপিএল হরবে ১০ দলের। আর সেজন্যই আসন্ন আইপিএলের জন্য বিরাট নিলামের আসর আয়োজন হয়েছে। বলা হচ্ছে আইপিএলের ইতিহাসে এটাই হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে বড় নিলাম।

ইতিমধ্যেই দেশ ও বিদেশ থেকে বহু ক্রিকেটার তাদের নাম নথিবুক্ত করেছেন আইপিএলের। প্রাথমিক পর্যায়ে প্রায় ১২০০ ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়েছিল আসন্ন আইপিএলের জন্য। এরপরই শুরু হয় কাটছাঁটের কাজ। অবশেষে প্রায় ৭০০ ক্রিকেটারের নাম বাদ যায় আইপিএল থেকে। সেখানেই ৫৯০ জন ক্রিকটারের নাম চূড়ান্তভাবে বেছে নেন বোর্ড কর্তারা।

ইতিমধ্যেই বেশ কিছু ক্রিকেটারের নাম নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে এবার রেকর্ড দামে বিক্রি হতে পারেন দেশীয় ও বিদেশী কিছু ক্রিকেটার। যদিও নিলামের পরই বোঝা যাবে সবকিছু। এই ৫৯০ জনের মধ্যে ক্যাপড প্লেয়ার হল ২২৮ জন। অবাছাই ক্রিকেটার রয়েছে ৩৫৫ জন এবং ৭ জন ক্রিকেটারকে বেছে নেওয়া নেওয়া অ্যাসোসিয়েট দেশগুলো থেকে। আইপিএলের চূড়ান্ত ক্রিকেটার তালিকা বেছে নেওয়ার পর থেকেই উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।

এবারের নিলামে ২ কোটি টারার বেস প্রাইজের ক্যাটাগরিতে রয়েছেন ৪৮জন ক্রিকেটার। এছাড়া ২০ জন ক্রিকেটারের বেস প্রাইজ নির্ধারিত করা হয়েছে দেড় কোটি টাকা এবং ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইজ হয়েছে এক কোটি। এবারের নিলামে ভারতীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলেরও বেশ কিছু ক্রিকেটারের নাম সংযুক্ত হয়েছে। যাদের মধ্যে দু-একজনকে নিয়ে বেশ চর্চাও রয়েছে।

এবারের নিলামের আগে চারজনকে রেখে সমস্ত ক্রিকেটারদেরই ছে়ড়ে দিতে হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের। তাই বহু বড় তারকাও এবারের নিলামে উঠবেন। যাদের মধ্যে ডুপ্লে, বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নারদেক মতো নাম রয়েছে। যদিও প্রত্যেকের গন্তব্য আইপিএলের মঞ্চে কোথায় হয় তা জানতে অপেক্ষা করতে হবে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত।

এখানে রইল আইপিএলের ৫৯০ জন ক্রিকেটারের পূর্ণাঙ্ক তালিকা

close whatsapp