পিএসএল শুরুর আগেই করোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি
আপডেট করা - Jan 27, 2022 5:43 pm

করোনার থাবা পৃথিবীর সমস্ত লিগেই বেশ জাঁকিয়ে বসেছে। এবার পাকিস্তান সুপার লিগেও করোনার হানা। আর তাতেই প্রতিযোগিতা শুরুর আগেই ধাক্কা কোয়েত্তা গ্ল্যাডিয়েটরসদের। করোনায় আক্রান্ত প্রাক্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। প্রতিযোগিতা শুরুর আগেই আরটি পিসিআর টেস্টে করোনার রিপোর্ট তাঁর পজিটিভ আসে। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। আর এই খবর পাওযার পরই স্কোয়াডের থেকে তাঁকে আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৭ জানুয়ারী থেকে শুরু হচ্ছে পিএসএল। সবকিছু ঠিকঠাক চললে এবারই হয়ত পিএসএলের বাইশগজে শেষবারের মতে দেখা যাবে শহীদ আফ্রিদিকে। দীর্ঘদিনের স্বপ্ন এবারই তাঁর পূরণ হয়েছে। কোয়েত্তা গ্ল্যাডিয়েটরসদের হয়ে খেলতে নামার সুযোগ পেয়েছেন আফ্রিদি। কিন্তু সেই জার্সি পরে নামার আগেই ধাক্কা। করোনার কবলে বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী তারকা। যদিও ভালই রয়েছেন তিনি।
এবছরই মুলতাল সুলতানস থেকে কোয়েত্তা গ্ল্যাডিয়েটরসে গিয়েছেন শাহীদ আফ্রিদি। পিএসএলের প্রথম মরসুম থেকেই এই ফ্র্যাঞ্টাইজিতে তাঁর খেলার ইচ্ছা ছিল। সেইকথা বহুবার জানিয়েছিলেন তিনি। মরসুম শুরু হওয়ার আগেই মুলতান সুলতানস থেকে তাঁকে এবার নিয়েছে কোয়েত্তা গ্ল্যাডিয়য়েটরস। এর আগে এই প্রতিযোগিতায় আরও তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলতে দেখা গিয়েছে আফ্রিদিকে।
এখনও পর্যন্ত পাকিস্তান সুপার লিগে ৫০টি ম্যাচ খেলেছেন বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী তারকা শাহিদ আফ্রিদি। ৪১ বর্ষীয় এই তারকা রান পেয়েছেন ৪৬৫। শুধু রানই পাননি, উইকেটও রয়েছে আফ্রিদির ঝুলিতে। পিএসলে ৪৪টি উইকেটও পেয়েছেন আফ্রিদি। বৃহস্পতিবারই পিএসএলে কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সদের হয়ে নামার কথা ছিল তাঁর। কিন্তু প্রতিযোগিতা শুরুর এক ঘন্টা আগেই এই প্রাক্তন তারকা করকোনায় আক্রান্ত হয়েছেন।
এখনও পর্যন্ত এই প্রতিযোগিতা একবার জিতেছেন শাহীদ আফ্রিদি। পেশওয়ার জালমির হয়ে ২০১৭ সালে পিএসএল জিতেছিলেন তিনি। কয়েকদিন আগেই আফ্রিদি জানিয়েছিলেন এটাই বোধহয় তাঁর শেষ পিএসএল মরসুম। এরপরই তিনি অবসর নিতে চান। আর সেই কারণেই কেরিয়ারের শেষ পিএসএলের মরসুমে খেতাব জিততে চান আফ্রিদি। কিন্তু হঠাত্ করোনার হানায়, খানিকটা যেন বদলে গেল হিসাব নিকাশ।
প্রথম ম্যাচ তো বটেই, রেজাল্ট নেগেটিভ না এলে আরও বেশকিছু ম্যাচে খেলতে পারবেন না তিনি। যদিও তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে। পিএসএলে কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার আগে তিনি খেলেছেন সুলতানস, পেশওার জালমি এবং করাচি কিংসের হয়ে। এবারই কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সদের হয়ে নামার কথা তাঁর।
তিনি অবশ্য প্রথম নন, তাঁর আগে করোনায় আক্রান্ত হয়েছেন ওয়াসিম আক্রম, গায়দার আলিরা। এবার সেই তালিকায় নাম উঠল শাহীদ আফ্রিদিও। ২৭ জানুয়ারী শুরু হচ্ছে পিএসএল। চলবে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত। করোনার কথা মাথায় রেখে, করাচি ও লাহোরে হবে প্রতিটি ম্যাচ। শুক্রবার প্রথম ম্যাচে নামবে কোয়োত্তা গ্ল্যাডিয়েটর্স।