“দলে ফেরানো হলেও কিছুই করতে পারেননি অশ্বিন”, সমালোচনায় মুখর সঞ্জয় মঞ্জেরেকর
আপডেট করা - Jan 24, 2022 7:20 pm

দক্ষণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্রী হার। হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। আর তারই মাঝে রবিচন্দ্রন অশ্বিনের তীব্র সমালোচনায় সঞ্জয় মঞ্জেরেকর। ভারতের এই তারকা স্পিনারের একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে ফেরানোর সিদ্ধান্ত নিয়েও ক্ষুব্ধ তিনি। আর তাতেই ফের সরগরম ভারতীয় ক্রিকেট মহল। এর আগেও অশ্বিনের বিরুদ্ধে মুখ খুলেছেন এঅ প্রাক্তন তারকা ক্রিকেটার। সিরিজ শেষ হতেই ফের মঞ্জরেকরের নিশানায় ভারতীয় দলের স্পিনার।
দীর্ঘ চার বছর পর ফের ভারতীয় একদিনের দলে ডাক পেয়েছিলেন রবিচন্দ্র অশ্বিন। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁকে ফের একদিনের দলে দেখে অনেকেই অবাক যেমন হয়েছিলেন তেমনই চমকেও গিয়েছিলেন। দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে ফিরে নিজেকে ফের প্রমান করারও একটা সুযোগ পেয়েছিলেন রবিচন্দ্র অশ্বিন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিন বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, একদিনের সিরিজে একেবারেই ব্যর্থ হয়েছেন তিনি। গোটা সিরিজে দুটো ম্যাচ খেলেছেন উইকেট তুলতে পেরেছেন মাত্র একটি। আর সেটাই একেবারে নাপসন্দ সঞ্জয় মঞ্জরেকরের। অশ্বিনকে কেন ফেরানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেনএই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।
সঞ্জয় মঞ্জরেকর জানান, “কোনও একটা কারণবশত অশ্বিনকে ভারতীয় একদিনের দলে হয়ত ফেরানো হয়েছে। আর তার দামও দিতে হয়েছে ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকার দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিলেন তিনি। কিন্তু কিছুই করে দেখাতে পারেননি। একইরকমভাবে যুজবেন্দ্র চাহালও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। আমার মনে হয় এমন পরিস্থিতিতে ভারতীয় দলের উচিত প্রসিদ্ধ কৃষ্ণাকে সাপোর্ট করা। আর মহম্মদ সামি তো ভাল ফর্মেই রয়েছেন”।
ভারতীয় দলের জার্সিতে ৪ বছর পর একদিনের ফর্ম্যাটে প্রত্যাবর্তন করলেও অশ্বিন একেবারেই সফল নন। প্রথম ম্যাচেই ৫৩ রান দিয়ে তিনি রপান ১টি উইকেট। আবার দ্বিতীয় ম্যাচে দেন ৬৮ রান। কিন্তু উইকেট তুলতে পারেননি একটিও। আর এই পরিস্থিতিতে সঞ্জয় মঞ্জরেকর যে তাঁকে ছেড়ে কথা বলবনে না তা তো বেশ স্পষ্ট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে রবিচন্দ্র অশ্বিনকে প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর জায়গায় খেলানো হয়েছিল জয়ন্ত যাদবকে। চার বছর পর ফিরলেও, অশ্বিন কী আদৌ তাঁর জায়গা ধরে রাখতে পারবে। আবার সামনেই রয়েছে আইপিএলের মেগা নিলাম। তার আগে মঞ্জরেকরের এমন মন্তব্য খানিকটা হলেও কিন্তু চিন্তা ফেলে দেবে অশ্বিনকে। এখন শুধুই দেখার ভারতীয় দল তাঁর ওপর ভরসা রাখে কিনা।