ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি টি -২০ ম্যাচই ইডেনে

Eden Gardens
Eden Gardens. (Photo by Matthew Lewis/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একের বদলে তিনটি ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। তবে একদিনের ম্যাচ নয়, আসন্ন সিরিজের তিনটি টি টোয়েন্টি ম্যাচই পাচ্ছে কলকাতা। সরকারীভাবে এখন শুধুই ঘোষণার অপেক্ষা। করোনার জন্য তিনটি ভেন্যুতে নয়, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হবে দুটি ভেন্যুতে। আর তাতেই কলকাতার ঝুলি পরিপূর্ণ। প্রথমে হওয়ার কথা ছিল একটি একদিনের ম্যাচ। কিন্তু পরিবর্তিত সূচী অনুযায়ী তিনটি টি টোয়েন্টি ম্যাচই আয়োজিত হচ্ছে কলকাতায়। একদিনের সিরিজ হবে আহমেদাবাদে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। ঘরের ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামবে ভারত। আর একদিনের সিরিজের পরই হবে টি টোয়েন্টি সিরিজ। যদিও সেই সিরিজের একটিও ম্যাচ ইডেনে হওয়ার কথা ছিল না। বরং একদিনের সিরিজের শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু করোনার জন্য পরিবর্তিত সূচীতে তিনটি টি টোয়েন্টিই এখন ইডেনে হবে। প্রথমে দুুটো একদিনের ম্যাচ হওয়ার কথা শোনা গেলেও, শেষপর্যন্ত তিনটি টি টোয়েন্টিই পাচ্ছে ইডেন গার্ডেন্স।

কিন্তু হঠাত্ করোনার দাপটেই নতুন করে চিন্তা বাড়তে থাকে সকলের। সিরিজ আয়োজন নিয়েও চিন্তার ভাঁজ পড়ে বোর্ড কর্তাদের কপালে। গত বছরের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্টের দেখা মেলে। ওমিক্রণের জেরে সেই সময় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সফরই অনিশ্চিয়তার মুখে প়ড়ে গিয়েছিল। দুই বোর্ডের দীর্ঘ আলোচনায় শেষে সমাধানসূত্র বেড়িয়ে আসে। সিরিজে কাটছাট করে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর গ্রীন সিগনাল দেয় বোর্ড। অবশেষে সেই সিরিজ হয়।

কিন্তু সেই সময় থেকেই ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের দাপট দেখা যেতে শুরু করে। নতুন বছর পড়তেই করোনার গ্রাফ ফের দ্রুতগতিতে উর্ধ্বমুখী হতে থাকে। গোটা দেশ জুড়ে ফের করোনা রুখতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। করোনার জেরে বোর্ডও সমস্ত ঘরোয়া লিগ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হওয়া নিয়ে নতুন আশঙ্কার সঞ্চার হতে থাকে।

এই পরিস্থিতিতে সিরিজ আদৌ হবে তো। যদিও বোর্ড সবসময়ই ইতিহবাচক ছিল সিরিজ হওয়া নিয়ে। তখন থেকেই শোনা যাচ্ছিল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ভেন্যু কমানোর কথা। একদিন ও টি টোয়েন্টি সিরিজ দুটো ভেন্যুতে করানোর ভাবনা শুরু হয়ে গিয়েছিল। বুধবারই বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির বৈঠক ছিল।

সেখানেই দুটো ভেন্যুতে ম্যাচ হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আহমেদাবাদ ও কলকাতাতেই হবে ম্যাচ। প্রথমে দুটো একদিনের ম্যাচ ইডেনে হওয়ার কথা শোনা গেলেও, তা হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারত ১০০০ তম একদিনের ম্যাচ খেলবে। আর সূত্রের খবর অনুযায়ী একদিনের সিরিজ  হবে আহমেদাবাদে। আর টি টোয়েন্টি সিরিজ হবে কলকাতায় ইডেন গার্ডেন্সে। এখন শুধু দেখার দর্শকহীন নাকি দর্শক নিয়ে সেই ম্যাচ হয়।

close whatsapp