বিগ ব্যাশ লিগের সেরা ক্যাচ! ম্যাক্সওয়েলের ক্যাচ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo Source: Twitter)

অবিশ্বাস্য! হ্যা গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ দেখার পর হয়ত সকলেই প্রথমে এই কথাটাই বলেছেন। ক্রিকেট মাঠে কোনওকিছুই যে অসম্ভব নয়, তা যেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল ফের একবার বুঝিয়ে দিলেন। বিগ ব্যাশ লিগেের মঞ্চে বাঁ হাতে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে চমকে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বকে। তাঁর পারফরম্যান্স দেখে হতবাক বোলার থেকে ব্যাটসম্যান। এমনও যে ক্যাচ হতে পারে সেটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না অনেকে।

মঞ্চটা বিগ ব্যাশ লিগ। সেখানেই ব্রিসবেন হিটের মুখোমুখি হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলদের মেলবোর্ন স্টার্স। আর সেই মঞ্চেই গোটা ম্যাচের সমস্ত লাইমলাইট নিজের দিকে টেনে নিলেন এই অজি তারকা ক্রিকেটার। ম্যাচের তখন ১৬ ওভার চলছে। মেলবোর্ন স্টার্সদের হয়ে বোলিং করছেন ন্যাথান কাউন্টার নেইল। ব্যাটিংয়ে ব্রিসবেন হিটসের হিজলেট।

কাউন্টার নেইলের বল মিড উইকেটের ওপর দিয়ে তুলে দেন তিনি। বড় রানেরই আশাও করেছিলেন। কিন্তু সেখানেই চমক দেখান গ্লেন ম্যাক্সওয়েল। বলের দিকে নজরটা ছিল তীক্ষ্ণ। পিছনে তাকাতেও হয়নি তাঁকে, শুধু পা দুটো পিছিয়েই নিজের শরীরটা ছুঁড়ে দেন ম্যাক্সওয়েল, বাঁ হাতে ক্যাচ। আর সেই ছবি দেখে হতবাক ব্যাটসম্যান থেকে বোলার দুজনই। প্রথমে খানিকটা অবাক হয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল নিজেও। আর তারপর থেকেই শুরু ম্যাক্সওয়েল বন্দনা। বিগ ব্যাশ লিগের মঞ্চে এটাই সেরা ক্যাচ বলতে শোনা যায় তখন সকলকে।

বিগ ব্যাশ লিগের মঞ্চে অবিশ্বাস্য ক্যাচ ম্যাক্সওয়েলের, সেই ভিডিওই টুইট করল আরসিবি


ভাল ফিল্ডার হিসাবে বরাবরই তাঁক সুনাম রয়েছে। আইপিএলের মঞ্চে বহু ম্যাচেই দুরন্ত ক্যাচ, ফিল্ডিং প্রদর্শন করে সকলকে চমকে দিয়েছেন ম্যাক্সওয়েল। কিন্তু এই ক্যাচটা যেন সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। যেভাবে তিনি এই ক্যাচ নিয়েছেন তা দেখে কমেন্ট্রি বক্সে থাকা ব্রেট লিও অবাক। গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচকে সেরা ক্যাচ আখ্যা দিতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি তিনি।

তিনি তো বলেই ফেলেন, আমার দেখা বিগব্যাশ লিগে এটাই সেরা ক্যাচ। শুধু এই লিগে নয়, ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই হয়ত এখন এটাই সেরা ক্যাচ। ব্রেট লি-র সুরে সুর মেলান আরেক অজি তারকা অ্যান্ড্রু সাইমন্ডসও। তাঁর মতেও এই ক্যাচটাই নাকি বিবিএলের সেরা ক্যাচ। এমন কঠিন ক্যাচ তিনিও এখনও পর্যন্ত দেখেননি।

সমগ্র ক্রিকেট মহল জুড়ে এখন শুদুই গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচের প্রশংসা। চলছে আলোচনাও।আর এই দেখে অজি শিবিরের থেকেও এই মুহূর্তে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির বেশী খুশি তা বলার অপেক্ষা রাখে না। হবে নাই বা কেন, কয়েকদিন পরই তো আইপিএল। আর কোহলির সঙ্গে তাঁকেও তো রেখে দিয়েছে বেঙ্গালুরু। তাঁকে শুভেচ্ছা জানাতেও এক মুহূর্ত সময় নষ্ট করেননি তারা।

close whatsapp