দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম টেস্টঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও ম্যাচ বিবরণী

Indian Team
Indian Team. (Photo Source: BCCI)

বক্সিং ডে টেস্টে ভারত বনাম দক্ষিণ আপ্রিকা ম্যাচ নিয়ে এই মুহূর্চে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। বিশ্বকাপের পর েই প্রথমবার ভারতীয় দলের হয়ে মাঠে নামছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের ঘিরে যে এই সিিজে সকলের প্রত্যাশারই চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তাতো সময়ই বলবে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে এবার সেই অধপা স্বপ্নই পূরণ করার লক্ষ্যে মাঠে নামতে চলেছে ভারতীয় শিবির।

সদ্য শেষ হয়েছে বিশ্বকাপের আসর। সেখানে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ফাইনাবে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় শিবির। সেই মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে ভারতের বিশ্ব জয়ের স্বপ্ন শেষ হয়েছিল। এবার ভারতের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্য। সেখানে পৌঁছতে বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জেতাটা ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিরিজ। সেই মঞ্চে নামার শেষ মুহূর্তের প্রস্তুতিতেই এখন ব্যস্ত রোহিত শর্মা থেকে বিরাট কোহলিরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিয়েই এখন নানান চর্চা চলছে। ভারতীয় দলের তরফেও সেভাবে কোনও ইঙ্গিত নেই। শেষবার যখন ২০২১০২০২২ সালে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফর করেছিল সেই সময় টেস্টে ১-২ ফলাফলে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সিরিজে শুরুর দিকে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এবার সেই ভুল শুধরেই সাফল্যের খোঁজে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলরা। প্রথম ম্যাচেই সুপারস্পোর্ট পার্কে নামছে ভারতীয় দল। গ্রীণটপ পিচই ভারতের জন্য অপেক্ষা করছে সেখানে।

পিচ কন্ডিশন

এই মাঠের পিচে সবসময়ই পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন। মনে করা হচ্ছে বক্সিং ডে টেস্টেও এখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার জন্য গ্রীণটপ পিচই অপেক্ষা করছে। এই মাঠের পিচ প্রথম দিকে খানিকটা ধীর গতিরই থাকে। কিন্তু ম্যাচ দ্বিতীয়, তৃতীয় দিনে এগনোর সঙ্গেই বদলে যায় পিচের প্রকৃতি। সেখানেই অত্যন্ত বাউন্সারের প্রভাব দেখা যেতে শুরু করে। এখানে টস জিতলে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রতিপক্ষ দলকে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার দিকেই চাপ তৈরি করার পরিকল্পনা করতে পারে।

সম্ভাব্য প্রথম একাদশ

দক্ষিণ আফ্রিকাঃ ডিন এলগার, এডেন মার্করাম. টনি ডে জর্জি, টেম্বা বাভুমা, কিগান পিটারসন, কাইল ভারেন, মার্কো য়্যানসেন, জেরান্ড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি

ভারতঃ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার/প্রসিদ্ধ কৃষ্ণা

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টেস্টে হেড টু হেড

ম্যাচ – ৪২

ভারত জয়ী – ১৫

দক্ষিণ আফ্রিকা জয়ী – ১৭

ফলাফল হয়নি- ১০

ম্যাচের সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – দুপুর ১.৩০ ( ভারতীয় সময়)

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

close whatsapp