আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source: Mumbai Indians)

গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনাযাচ্ছিল। অবশেষে সেটাই হল ।  আসন্ন মরসুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার পরিবর্তেই এবার নতুন দায়িত্ব পেলেন এই তারকা অ রাউন্ডার। আগামী ১৯ ডিসেম্ব হতে চলেছে এবারের  আইপিএলের নিলাম। তার আগেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে বেছে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কয়েকদিন আগেই গুজরাত টাইটান্স থেকে বিরাট অঙ্কের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়েই এবার প্রত্যাশার পরদ চড়তে শুরু করেছে।

২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিরাট চাকায় গুডরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছরই প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমবারই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে নেতৃত্বে যেমন নজর কেড়েছিলেন, তেমনই নিজের পারফরম্যান্স দিয়েও সকলকে হতবাক করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েও সেই সাফল্যের রাস্তায় তিনি এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।

এবারই গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন হার্দিক পান্ডিয়া

এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।  বিশ্বকাপের মাঝেই চোট পেয়ে চিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। সেই কারণে বিস্বকাপের বাকি ম্যাচে দেখা যায়নি তাঁকে। শোনাযাচ্ছে নচুন বছরেই আফগানিস্তানবের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পরই হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে য়াওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যিই হয়েছে। হার্দিক পান্ডিয়াকে বিরাট টাকার অঙ্কের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিয়েছে গুজরাত টাইটান্স থেকে।

মুম্বই ইন্ডিয়ান্সের বহু ভাল পারফরম্যান্স রয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭৬ রান। ৪টি অর্ধশতরান করার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতরান। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪২টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই হার্দিকের। সেটাই এবার হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এবার মুম্বই ইন্ডিয়ান্সেরই অধিনায়কের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার কাঁধে উঠেছে। রোহিত পরবর্তী হার্দিক যুগেও মুম্বই ইন্ডিয়ান্স তাদের সাফল্যের ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp