দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, তৃতীয় টি২০ঃ জোহানেসবার্গ স্টেডিয়ামে টি টোয়েন্টি পরিসংখ্যান
আপডেট করা - Dec 13, 2023 8:03 pm

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় টি টোয়েন্টিতে বড় রান করলেও বৃষ্টির জন্য শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাহানেস বার্গে নামতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই পিচ কিন্তু বরাবরই পেসারদের কাছে স্বর্গরাজ্য তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত এই পিচে পোসাররাই সবচেয়ে বেশী উইকেট তুলে নিতে পেরেছেন।
টি টোয়েন্টির মঞ্চে এখনও পর্যন্ত ভারতের থেকে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত টি টোয়েন্টি ফর্ম্যাটে দুই দলের সাক্ষাত হয়েছে ২৮টি ম্যাচে। সেখানে ১৩টি ম্যাচ জয় তুলে নিয়েছে ভারতীয় দল।ষ দক্ষিণ আফ্রিকা জদিতেছে ১১টি ম্যাচে। ৩টি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে এবং একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। জোহানেসবার্গে জিততে পারলেই কার্যত দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে। অন্যদিকে ভারতীয় দলকে এই ম্যাচে জিততেই হবে।
সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে ভারতীয় দল মরিয়া হয়ে রয়েছে। শেষ ম্যাচে ব্যাটাররা ভালভাবে পারফরম্যান্স দেখালেএ বোলাররা ততটা সাফল্য পায়নি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টপ অর্ডার খানিকটা হলেও চিন্তায় রাখতে পারে। কারণ শুভমন গিল, থেকে যসস্বী জয়সওয়াল, তিলক বর্মারা বড় রান করতে পারেনি। তৃতীয় ম্যাচে নামার আগে যে সেদিকে বাড়তি নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে রিঙ্কু সিং এবং সূর্যকুমারের পারফরম্যান্স কিন্তু ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টি টোয়েন্টি হেড টু হেড
ম্যাচ – ২৮
ভারত জয়ী – ১৩
দক্ষিণ আফ্রিকা জয়ী – ১১
ম্যাচ বাতিল – ৩
ফলাফল হয়নি – ১
জোহানেসবার্গ ওয়ান্ডারার্সে টি টোয়েন্টি পরিসংখ্যান
ম্যাচ – ৩২
প্রথমে ব্যাট করে জয়ী – ১৫
দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয়ী – ১৭
ফলাফল হয়নি – ০
ড্র – ০
প্রথম ইনিংসে গড় রান – ১৭৩
সর্বোচ্চ রান – ২৬০
সর্বনিম্ন রান – ৮৩
এখনও পর্যন্ত অবশ্য ওয়ান্ডারার্সের পিচে পেসাররাই নিজেদের দাপট দেখাতে পেরেছেন। এখনও পর্যন্ত ৩২টি টি টোয়েন্টি ম্যাচে পেসারদের ঝুলিতে গিয়েছে ২৫৪টি উইকেট। সেখানেই স্পিনাররা পেয়েছেন মাত্র ১১৩টি উইকেট। এবার সেখানেই ভারত সিরিজের প্রথম জয় তুলেনিতে পারে কিনা সেটাই দেখার।