টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের শ্রীলঙ্কা সফর

Team India
Team India. (Photo Source: Pankaj Nangia/Getty Images)

আগামী বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করে দিয়েছে প্রতিটি দল।  পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেট দেলও। টেস্ট, ওডিআইয়ের পাশাপাশি বিশ্বকাপের আগে একাধিক টি টোয়েন্টি সিরিজ খেলার সূচী রয়েছে ভারতীয় দলের। বিশ্বকাপের পরের সূচীও কার্যত এখনই নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী বছরের জুনাই-অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফে জানানো না হলেও, বুধবারই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে সেই কথা ঘোষণা করা হয়েছে। সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল তিনটি টি টোয়েন্টি ম্যাচ ও তিনটি ওডিআF ম্যাচের সিরিজ খেলবে।

এই মুহূর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানে অবশ্য দলের বেশীরভাগ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সূর্যকুমার যাদবের নেতৃত্বেই এই সিরিজে নেমেছে ভারতীয় দল। শেষপর্যন্ত সিরিজ টিম ইন্ডিয়ার হবে কিনা তা তো সময়ই বলবে। ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই ঘর গুছোতে শুরু করে দিয়েছে ভারতীয় দল। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত

অস্ট্রেলিয়ার পর ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে আগে আগে আর কোন কোন দলের বিরুদ্ধে ভারতীয় দল টি টোয়েন্টি সিরিজ খেলবে তা অবশ্য এখনও কিছু জানা যায়নি। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের পরই যে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় সফর করতে চলেছে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। বুধবারই শ্রীলঙ্কার ২০২৪ সালের সূচী প্রকাশ করেছে তাদের ক্রিকেট বোর্ড। সেখানেই এবার জুলাই মাসে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

সেখানেই তিনটি ওডিআই ম্যাচ ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দলের ক্রিকেটাররা। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানে দুরন্ত পারফরম্যান্স করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

সেই বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের কোচের দায়িত্বে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল।

close whatsapp