ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি টোয়েন্টিতে বৃষ্টির ভ্রুকুটি
আপডেট করা - Nov 25, 2023 7:09 pm

ত্রিবান্দ্রামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই বৃশ্টির ভ্রুকুটি ম্যাচ ঘিরে। দ্বিতীয় ম্যাচ পুরোপুরি হবে কিনা তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। রবিবার দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে দুই দল। সেখানে নামার আগে শনিবার প্রস্তুতিতেই বৃষ্টির ভ্রুকুটি। আর তাতেই যে খানিকা চিন্তায় দুই দলেরই ক্রিকেটাররা তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে ভারতীয় দল। কিন্তু বৃষ্টির জন্য এদিন প্রস্তুতিতে ব্যঘাত দুই শিবিরেরই।
ম্যাচের আগের দিনই জোরালো বৃষ্টি হয়েছে। শোনাযাচ্ছে ম্যাচের দিনও নাকি বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আর তাতেই যে চিন্তা বেশ খানিকটা বাড়তে চলেছে দুই দলের তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এদিন অনেকটাই পরের দিকে প্রস্তুতিতে নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু বৃষ্টির প্রভাবে আউটফিল্ড ভেজা রয়েছে। সেখানে ভারতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতিতে নামা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত
শোনাযাচ্ছে ম্যাচের মাঝে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এতে যে দুই দলের ক্রিকেটারদের কপালেই চিন্তার ভাঁজ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। নয়ত অনেকটাই পিছিয়ে পড়বেন ট্রেভিস হেডরা। প্রথম ম্যাচে ভারতীয় দলের কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের দিন বজ্র বিদ্যুত সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়া। সেখানেই দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ম্যাথু ওয়েডরা। ভারতের বিরুদ্ধে ২০৮ রান করেছিল অস্ট্রেলিয়া। যদিও শেষরক্ষা করতে পারেনি সেই ম্যাচে। সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের দুরন্ত পারফরম্যান্সের সামনে কার্যত শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষের দিকে দেখা গিয়েছিল রিঙ্কু সিংয়ের দুরন্ত পারফরম্যান্স। শেষপর্যন্ত ভারতের কাছে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের।
এই ম্যাচেও যে রিঙ্কু, সূর্যকুমারদের নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না। শনিবার সকালেই ত্রিবান্দ্রামে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এদিন সন্ধার দিকেই প্রস্তুতি সারার কথা তাদের। কিন্তু হঠাত্ বৃষ্টির আগমন খানিকটা হলেও ভারতীয় দলের পরিকল্পনায় যে বিঘ্ন ঘটিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।