ভারতকে আটকানোর জন্য ছক প্রস্তুত নিউ জিল্যান্ডের, সাফ বার্তা লোকি ফার্গুসনের

Lockie Ferguson
Lockie Ferguson. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

বুধবার বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম নিউ জিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কোন দল জিততে পারে সেটা তো সময়ই বলবে। এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। মুম্বইয়ে এগিয়ে থেকেই নামচে ভারতীয় দল। কিন্তু নিউ জিল্যান্ডও যে ভারতীয় দলকে সহজে ছেড়ে দেবে না তা বলাই বাহুল্য। গতবার এই ভারতকে হারিয়েই বিশ্বকাপের ফাইনালে পৌঁচেছিল ভারত। এবারও ভারতকে আটকানোর জন্য য তারা প্রস্তুত তা ম্যাচ সুরু হওয়ার ৪৮ ঘন্টা আগেই জানিয়ে দিয়েছেন লোকি ফার্গুসন।

এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেি টিম ইন্ডিয়া। নটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। শেষ ম্য়াচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়ছিল ভারতীয় দল। সেই পারফরম্যান্সটাই যে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও তারা ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে নিউ জিল্যান্ডও এবারের বিশ্বকাপের মঞ্চে অন্যতম ফেভারিট হিসাবেই যাত্রা শুরু করেছিল। ভারতের বিরুদ্ধে নামার আগে সেই আত্মবিশ্বাসের সুরই শোনা গেল নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার লোকি ফার্গুসনের গলায়।

বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নামছে ভারত

ভারতের প্রতিক্ষেত্রে ভাল পারফরম্যান্স করলেও, তারাও ভারতকে রোখার জন্য নাকি প্রস্তুত হয়ে রয়েছে। ভারতকে হারানোর নীল নক্সা যে নিউ জিল্যান্ডের এখন থেকেই প্রস্তুত হয়ে গিয়েছে, সেই কথাও কার্যত এই  লোকি ফার্গুসনের কথাতে স্পষ্ট হয়ে গিয়েছে। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছে দুই দল। সোমবারই মুম্বইয়ে পৌঁছেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার ওয়াংখেড়েতে চূড়ান্ত প্রস্তুতি সারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

লোকি ফার্গুসন জানিয়েছেন, “আমরা  এখানে যথেষ্ট ভাল ফর্মে রয়েছি। ম্যাচ হেনরির জায়গাটা সত্যিই অত্যন্ত ফাঁকা। তবে আমরা ম্য়াট হেনরিকে ছাড়াও একটা শক্তিশালী দল। একটি দলের প্রেক্ষাপটে দেখলে একটাই কথা বলা যায় যে  টিম সাউদির অভিজ্ঞতা আমাদের অত্যন্ত সাহায্য করছে”।

লোকি ফার্গুসন আরও জানিয়েছেন, “ভারতের বহু মাঠেই অনেক বেশী রান হয়। এদিকের মাঠগুলোতে এমন বিশেষত্বই বেশী দেখা যায়। এদিকের মাঠ গুোতে একদিনের ক্রিকেটে এমনটাই দেখা যায়। সেটাই ভাল করে বুঝতে হবে যে এখানে পিচ কেমন হচ্ছে। কারণ একটা বড় ওভারের সেই বাড়তি দশ রানটাই ম্যাচে অনেক বড় ফারাক করে দিতে পারে”।

গতবার এই নিউ জিল্যান্ডের কাছেই হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার সেই বাধা কাটিয়ে টিম ইন্ডিয়া ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp