আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ভার্টিগোর সমস্যায় ভুগছেন স্টিভ স্মিথ

Steve Smith
Steve Smith. (Photo by Ian Hitchcock/Getty Images)

মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলেই ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালের রাস্তা পাকা করে ফেলবে অস্ট্রেলিয়া। এই মুহূর্তেই সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে তাদের।  কিন্তু তার আগেই খানিকটা অস্বস্তির আবহ অস্ট্রেলিয়া শিবিরে। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে হঠাত্ই ভার্টিগোর সমস্যা স্টিভ স্মিথের। বেশ কয়.েকদিন ধরেই নাকি এই সমস্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। স্টিভ স্মিথের এমমন সমস্যা যে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সমস্যা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।

শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল অজি বাহিনী। সেই ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার তাদের আফগানিস্তানের বিরুদ্ধে নামতে হচ্ছে। ধারেভারে এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপের মঞ্চে যে আফগানিস্তানকে একেবারেই হাল্কাভাবে নেওয়া যাবে না তা ভালভাবেই বুঝতে পারছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে স্টিভ স্মিথের এমন ভার্টিগোর সমস্যা ফের দেখা দেওয়ায় তাদের চিন্তা বাড়াটাই স্বাভাবিক।

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সমই ভার্টিগোর সমস্যা দেখা দিয়েছিল স্টিভ স্মিথের

আগানদের বিরুদ্ধে নামার আগে স্টিভ স্মিথ নিজেই তাঁর ভার্টিগোর সমস্যা হওয়ার কথা জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই নাকি এই সমস্যায় ভুগছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই এই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই থেকে এখনও নাকি স্টিভ স্মিথকে ভোগাচ্ছে ভার্টিগো। যদিও স্টিভ স্মিথ অবশ্য আশাবাদী যে আগানিস্তানের বিরুদ্ধে নামতে পারবেন তিনি। কিন্তু আফগানদের বিরুদ্ধে তিনি কতটা নিজের পারফর্ম্যান্স দেখাতে পারবেন তা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েই যাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে স্টিভ স্মিথ জানিয়েছেন, “শেষ কয়েকদিন ধরে আমি ভার্টিগোর সমস্যায় ভুগছি, আর এটা সত্যিই খুব বিরক্তিকর আমার কাছে। তবে আমি আশাবাদী যে আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে খেলতে পারব। এখানে থাকাটা একেবারেই ভাল নয়। আমি অবশ্যউই ম্যাচে নামার জন্য মরিয়া হয়ে রয়েছি। কিন্তু এই মুহূর্তে আমার শরীরও ভাল নেই। আমি এটুকুই বলতে পারি যে এটা একেবারেই ভাল অনুভূতি নয়”।

গত ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেননি মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। যদিও মিচেল মার্শ অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিয়েছেন। চোটের জন্য গত ম্যাচে বাইরে থাকা গ্লেন ম্যাক্সওয়েলও ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রস্তুতি সেরেছেন। এই ম্যাচে যদি একান্তই স্টিভ স্মিথ না খেলেন, সেক্ষেত্রে মার্নাস লাবুশানে প্রথম একাদশেই থাকতে চলেছেন।

close whatsapp