বিশ্বকাপ ২০২৩, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ

BAN vs SL
BAN vs SL. (Photo Source: Twitter)

সোমবার বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপের মঞ্চ থেকে কার্যত এই দুই দলই ছিটকে গিয়েছে। েই ম্যাচ য়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই নিয়মরক্ষার তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষ কয়েকটি ম্যাচ জিতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে চায় বাংলাদেশ শিবির। সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষপর্যন্ত বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কোন দল জিতে মাঠ ছে়ড়ে বেরোয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ।

শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেখানে অবশ্য একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। মাত্র ২০৪ রানে সেই ম্যাচে পাকিস্তানের কাছে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ ব্রিগেড। সেই ম্যাচে বাংলাদেশের মাত্র চারজন ক্রিকেটার  পাকিস্তানের বিরুদ্ধে দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন। বাকি সকলে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই ম্যাচে বাংলাদেশকে হারাতে পাকিস্তানের খুব একটা একটা বেশী  সমস্যা হয়নি।

অন্যদিকে শেষ ম্যাচে শ্রীলঙ্কা নেমেছিল ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারদের দাপটের সামনে মাথা নত করতেই হয়েছিল তাদের। যদিও সেখানে বল হাতে শ্রীলঙ্কার হয়ে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন দিলশন মদুশঙ্কা। ভারতের বিরুদ্ধে ৮০ রান দিলেও সেই ম্যাচে তিনিই ৫ উইকেট তুলে নিয়েছিলেন। বাংলাদশের থেকে অবশ্য খানিকটা এগিয়ে থেকেই নামছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

কুশল মেন্ডিসঃ বাংলাদেশের বিরুদ্ধে কুশল মেন্ডিস এখনও পর্যন্ত চারটি অর্ধশতরান করেছেন। কোনও দলের বিরুদ্ধেউ কুশল মেন্ডিস তিনটির বেশী অর্ধশতরান করতে পারেননি। এছাড়া এবারের বিশ্বকাপের মঞ্চে কুশল মেন্ডিসের রান রয়েছে ২৬৯। তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১২১.৭১।

মাহমুদুল্লাহঃ বাংলাদেশের হয়ে এবারের বিশ্বকাপের মঞ্চে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন মহমুদুল্লাহ। চলতি বিশ্বকাপের মঞ্চে একটি সেঞ্চুরীর পাশাপাশি একটি অর্ধশতরান রয়েছে  মাহমুদুল্লাহর। বিশ্বকাপে তাঁর রান রয়েছে ২৭৪।

অল রাউন্ডার

সাকিব অল হাসানঃ এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে নিজের সেই পারফরম্যান্স দেখাতে পারেননি সাকিব অল হাসান। কিন্তু বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের হয়ে এবারের বিশ্বকাপে সাত ম্যাচে ছয় উইকেট রয়েছে সাকিব অল হাসানের।

বোলার

দিলশন মদুশঙ্কাঃ এই বছরেই দিলশন মদুশঙ্কা ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে। সেখানেই এবার শ্রীলঙ্কার বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটও নিয়েছেন তিনি। সাত ম্যাচে ১৮ উইকেট রয়েছে তাঁর।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটে প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

উইকেটকিপার – কুশল মেন্ডিস, সাদিরা সামাবিক্রমা

ব্যাটার – নাজমুল হোসেন শান্ত. মাহমুদুল্লাহ

অল রাউন্ডার – মেহিদী হাসান মিরাজ, সাকিব অল হাসান ( অধিনায়ক )

বোলার – শোরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, কাসুন রজিথা, মহিস থিকসানা, দিলশন মদুশঙ্কা ( সহ অধিনায়ক )

close whatsapp