বেয়ারস্টো সেঞ্চুরি পেলেও, তৃতীয় দিনের শেষে ফ্রন্টফুটে অস্ট্রেলিয়াই

Jonny Bairstow
Jonny Bairstow. (Photo by Cameron Spencer/Getty Images)

সিডনিতে জনি বেয়ারস্টোর দুরন্ত শতরান। তাঁর হাত ধরে লড়াইয়ে রয়েছে ইংল্যান্ড। তবুও তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়াই। বিরাট কোনও অঘটন না ঘটলে চতুর্থ টেস্টেও জয়ের দিকে খানিকটা এগিয়ে গিয়েছ ব্যাগি গ্রীনরা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়ার। কামিন্স, বোল্যান্ডদের সৌজন্যে তৃতীয় দিনেই ইংল্যান্ড ৭ উইকেট হারিয়েছে। দিনের শেষে খানিকটা হলেও স্বস্তিতে অজি ব্রিগেড।

প্রথম ইনিংসে ১৬ মাস দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন উসমান খোয়াজা। প্রায় ২৮ মাস পর সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। আর তাঁর করা সেই সেঞ্চুরির সৌজন্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করতে পেরেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সিডনিতেই আরও একটা দুরন্ত কামব্যাক দেখল গোটা ক্রিকেট বিশ্ব। দীর্ঘ ৩৬ মাস যাঁর ব্যাট থেকে কোনও সেঞ্চুরি পাওয়া যায়নি, সেই জনি বেয়ারস্টো সেঞ্চুরি পেলেন এই সিডনিতে গ্রাউন্ডেই।

আর বেয়ারস্টোর সেই শতরানের সৌজন্যেই দিনের শেষে এখনও খানিকটা লড়াইয়ে রয়েছে ব্রিটিশ বাহিনী। স্টিভ স্মিথ এবং খোয়াজার রানের ওপর ভর করে অস্ট্রেলিয়া ৪১৬ রানের বিরাট স্কোর গড়ে তুলেছিল ইংল্যান্ডের সামনে। সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। এই দুই টেস্ট এখন ইংল্যান্ডের সামনে সম্মান রক্ষার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে অজিদের রানের পাহাড় টপকাতে কার্যত তারা ব্যর্থই হল। যদিও বেয়ারস্টো লড়াইটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁকে সঙ্গ দেবেন কে।

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ১৩। তৃতীয় দিন সেই জায়গা থেকে শুরু করেই ধস নামে ব্রিটিশ ব্যাটিং লাইনআপে। মাত্র ৩৬ রানের মধ্যে ৪ উইকেট খোয়ায় ইংল্যান্ড। এই ম্যাচেই অ্যালেস্টার কুকের রেকর্ঢ ভেঙেছেন জো রুট। কিন্তু সিডনিতে রানের খাতা খুলতে পারেননি প্রথম ইনিংসে। চুড়ান্ত ব্যর্থ ইংল্যান্ডের টপ অর্ডার। মালান৩, হাসিব হামিদ এবং ক্রলি ফেরেন ১৮ রানে। শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকেই ইংল্যান্ডকে ম্যাচে ফেরানোর লড়াইটা শুরু বেন স্টোকস এবং জনি বেয়ারস্টোর। সেই সময়টুকুই বলতে ইংল্যান্ডের একটু ভাল ব্যাটিং দেখা গিয়েছে।

৬৬ রানে স্টোকস ফেরার পরই ফের সেই এক দৃশ্য। একদিকে একা মাটি আঁকড়ে বেয়ারস্টো দাঁড়িয়ে থাকলেও, বাকিরা কেউই তাঁকে সঙ্গ দিতে পারেননি। অজি বোলারদের বিরুদ্ধে অসম লড়াইটা একাই চালিয়ে গিয়েছেন তিনি। স্টার্ক, কামিন্সদের দাপট সহ্য করে দিনের দুরন্ত শতরানটা করেন বেয়ারস্টো। দিনের শেষে ১০৩ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন এই তারকা ব্রিটিশ খেলোয়াড়। আর ইংল্যান্ডের রান ৭ উইকেটে ২৫৮।

এখনও ১৫৮ রানে পিছিয়ে রয়েছেন ব্রিটিশরা। হাতে রয়েছে আর দুদিন। চতুর্থদিন বেয়ারস্টো অভাবনীয় কিছু করেন নাকি সেই অজিদের হাতেই থাকে ম্যাচের রাশ সেটাই এখন দেখার।

close whatsapp