বিশ্বকাপের মাঝেই দেশে ফিরে গেলেন লিটন দাস
আপডেট করা - Nov 2, 2023 12:16 pm

চলতি বিশ্বকাপের মঞ্চে একেবারেই ভাল ফর্মে নেই বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর তাদের বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছে। বিশ্বকাপের ম়্চে বাংলাদেশের কাছে প্রতিটি ম্যাচই এখন নিয়মরক্ষার। সেই ম্যাচে নামার আগেই হঠাত্ দেশে ফিরে গেলেন বাংলাদশের তারকা ওপেনার লিটন দাস। তবে চোট কিংবা অন্যকিছু নয়। শোনাযাচ্ছে পারিবারিক কারণের জন্যই নাকি দেশে ফিরে গিয়েছেন তিনি। আগামী ম্যাচের আগেই ৩ নভেম্বর বাংলাদেশ শিবিরের সঙ্গে যোগ দেবেন এই তারকা ক্রিকেটার।
আগামী ৬ নভেম্বর দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে হঠাত্ই লিটন দাসের দেশে ফিরে যাওয়ার ঘটনায় নতুন করে জল্পনা শুরু হয়েছিল। কবে কী চোট পেয়েই দেশে ফিরে গেলেন বাংলাদৈশের েই তারকা ক্রিকেটার। এমন নানান প্রশ্ন উঠতে সুরু করেছিল। শেষপ্রযন্ত বাংলাদেশের শিবিরের তচরফেই আসল কারণ জানানো হয়েছে। বলা হয়েছে পারিবারিক প্রয়োজনের জন্যই নাকি ছুটি নিয়ে দেশে ফিরতে হয়েছে লিটন দাসকে।
চলতি বিশ্বকাপে সাত ম্যাচে ২২৫ রান রয়েছে লিটন দাসের
স্পষ্টভাবে কিছু জানানো না হলেও, শোনাযাচ্ছে লিটন দাস নাকি বাবা হতে চলেঠেন। এমন পরিস্থিতিতে স্ত্রী এবং পরিবারের পাশে থাকার জন্যই নাকি দেশে ফিরে গিয়েছেন তিনি। ৩ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। শুক্রবারই বাংলাদেশ শিবিরে যোগ দেবেন এই তারকা ক্রিকেটার। এবারের বিশ্বকাপে এখন প্রতিটি ম্যাচই বাংলাদেশের কাছে নিয়মরক্ষার। শেষের ম্যাচ গুলো জয় দিয়েই যাত্রা থামাতে চায় বাংলাদেশ শিবির। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
লিটন দাসের দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, “পারিবারিক কারণের জন্য লিটন দাস ছুটি নিয়ে ফিরে গিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে আগামী ৩ নভেম্বরই বাংলাদেশ শিবিরে প্রস্তুতির জন্য যোগ দেবেন তিনি”।
এবারের বিশ্বকাপের মঞ্চে লিটন দাস খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। সাত ম্যাচ খেলে এখথনও পর্যন্ত ২২৫ রান করতে পেরেছেন তিনি। সেই ম্যাচের মধ্যে মাত্র দুটো অর্ধশতরান পেয়েছেন এই তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের মঞ্চে লিটন দাসের সর্বোচ্চ রান রয়েছে ৭৬। ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই রান পেয়েছিলেন তিনি। তাঁর গড় রয়েছে ৩২.১৪। এই মুহূর্তে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। শেষ কয়েকটি ম্যাচে লিটন দাস বড় রানের ইনিংস খেলতে পারেন কিনা সেটাই দেখার।