আফগান ক্রিকেটারদের নতুন লক্ষ্য স্থির করে দিলেন জনাথন ট্রট, এবার দরকার সেঞ্চুরী
আপডেট করা - Oct 31, 2023 7:05 pm

বিশ্বকাপের মঞ্চে শুরুটা ভালভাবে করতে না পারলেও, সময় এগনোর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে একের পর এক চমক দেখাতে শুরু করেছে আফগানিস্তান। এই মুহূর্ত বিশ্বকাপের মঞ্চে তিন বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হারিয়ে সকলকে মুগ্ধ করেছে আফগান বাহিনী। ইংল্যান্ড, পাকিস্তানের পর গত সোমবার শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের নতুন দাবীদার হিসাবে উঠে এসেছঠে আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের এমন পারফরম্যান্সের নেপথ্য কারিগড় যে জনাথন ট্রট তা এখন বলার অপেক্ষা রাখে না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার মাঝেই তাদের রানরেটের একটি খসরা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। এবার আফগানিস্তানের বিশ্বকাপের মঞ্চে নামার রণকৌশল নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। প্রতি ম্যাচের আগই রশিদ খানদের জ্নয বেশ কিছু লক্ষ্য স্থির করে দেওয়া হয়। আর সেইভাবেই যে তারা সাফল্যের রাস্তায় এগোতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। পরবর্তী ম্যাচে আফগান ক্রিকেটারদের নতুন লক্ষ্য কী বেঁধে দেওয়া হচ্ছে, তা নিয়েই এবার মুখ খুলেছেন জনাথন ট্রট।
এখনও পর্যন্ত বিশ্বকাপে কোনও আফগানিস্তান ব্যাটার সেঞ্চুরী করতে পারেননি
বিশ্বকাপের মঞ্চে আগামী ম্যাচে সেঞ্চুরীর লক্ষ্যই স্থির করে দিয়েছেন তাদের প্রধান কোচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরে্ধর্। জয় পাওয়ার পরই সেই কথা সকলের প্রকাশ্যে এনেছেন তিনি। বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখালেও এখনও পর্যন্ত কোনও আপগান ক্রিকেটারদের ঝুলিতে সেঞ্চুরীর দেখা নেই। এবার সেদিকেই ফোকাস করেছেন এই প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। যেকোনও একজন ক্রিকেটারকে এই লক্ষ্য পূরণ করারই বার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে ক্রিকেটারদের আরও বাড়তি দায়িত্ব নিয়ে মাঠে খেলতে হবে। ধৈর্য ধরেও তাদের খেলার বার্তা দিচ্ছেন আফগানিস্তানের প্রধান কোচ।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রতিযোগিতাতে কোনও আফগান ক্রিকেটারই সেঞ্চুরী করতে পারেননি। সেটাই এবার পরবর্তী ম্যাচে প্রধান চ্যালেঞ্জ। দলের যেকোনও একজন ক্রিকেটারকে সেই দায়িত্ব নিতে হবে এবং ক্রিজে দীর্ঘ সময় ধরে ব্যাটিং চালিয়ে যেতে হবে। নিশ্চিত করতে হবে যেকোনও একজনকে সেঞ্চুরী পেতেই হবে।
শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল আফগানিস্তান। সেখানে আফগান বোলারদের সামনে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতেই পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। সেই ম্যাচে মাত্র ২৪১ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই রান করতে অবশ্য খুব একটা বেশী সময় নেয়নি আফগান ব্যাটাররা। আফগানিস্তানের ব্যাটাররা দুরন্ত ফর্মে ছিলেন সেই ম্যাচে। এবার তাদের সেঞ্চুরীর লক্ষ্য পূরণ হয় কিনা সেটাই দেখার।