বিশ্বকাপের মঞ্চে ভারতের বোলিং লাইনআপকে বিশ্বের সেরা বলছেন ওয়াসিম আক্রম

Wasim Akram
Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি ভারতীয় দল। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে১০০ রানে জিতে এই মুহূর্তে প্রথম দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে ব্যাটারদের পাশাপাশি এবার বোলাররাও দুরন্চ ফর্মে রয়েছে। শেষ ম্যাচে জসপ্পীত বুমরাহ ও মহম্মদ সামির বোলিংয়ের সামনে তো মাথা তুলে দাঁড়াতেই পারেননি ব্রিটিশ তারকা ক্রিকেটাররা। এমনন পারফর্ম্যান্স দেখার পরই ভারতীয় বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন ওয়াসিম আক্রম। তাঁর মতে এই মুহূর্তে ভারতীয়. দলের বোলিং লাইনআপ বিশ্বের সেরা বোলিং লাইনআপ।

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলতে পারেনি ভারতীয় দল। ২২৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারত। হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের সামনে সহজ লক্ষ্যই ছিল। কিন্তু সেখানেই ভারতীয় দলের বোলাররা ছিলেন বিধ্বংসী ফর্মে। বিশেষ করে মহম্মদ সামি ও জসপ্রীত বুমরার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি তারা ইংল্যান্ডের বিরুদ্ধে একাই চার উইকেট তুলে নিয়ে ভারকের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিলেন মহম্মদ সামি। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন জসপ্রীত বুমরাও।

শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধেো একাই চার উইকেট তুলেছিলেন মহম্মদ সামি

পেসারদের পাশাপাশি স্পিনার কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাও অসাধারণ ফর্মে রয়েছেন। এমন বোলিং লাইনআপের বিরুদ্ধে এঁটে ওঠাটা যে বেশ কঠিন তা মেনে নিতে খুব একটা বেশী দ্বিধা নেই ওয়াসিম আক্রমের। তাঁর মতে এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের বোলিং লাইনআপ সবচেয়ে শক্তিশালী। আর সেটাই যে টিম ইন্ডিয়ার জয়ের পথটা ক্রমশ শক্তিশালী করে তুলছে বলেই মনে করছেন ওয়াসিম আক্রম। শেষ দুই ম্যাচে মহম্মদ সামি খেলেছেন ভারতীয় দলের হয়ে। সেখানে প্রতিপক্ষ ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেনি তিনি। দুই ম্যাচে একাই তুলে নিয়েছেন ৯ উইকেট।

এই প্রসঙ্গে ওয়াসিম আক্রম জানিয়েছেন, “ভারতীয় পেসাররা দুরন্ত ফর্মে রয়েছে। বিশ্বকাপের সুরু থেকেই সেরা ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা। সেইসঙ্গে মহম্মদ সামির সেষ মুহূর্তে এসে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটা পোঁতার কাজ করেছেন। আমরা সকলেই ভেবেছিলাম যে ভারত খানিকটা পিছিয়ে পড়েছে এবং ইংল্যান্ডজের একটা সুযোগ রয়েছে। কিন্তু অন্যান্য ম্যাচের তুলনায় েই পিচ সম্পূর্ণ আলাদা ছিল। ভারত যখন ব্যাটিং করছিল সেই সময়ই এই পিচে ব্যাটিং করাটা সমস্যার ছিল”।

শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একাই ৪ ুইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে তিন উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহও। একইরকমভাবে পিছিয়ে নেই কুলদীপ যাদব। তিনিও একটি উইকেট তুলে নিয়েছিলেন এই ম্যাচে।

close whatsapp