নেদারল্যান্ডসের কাছে হারের পরই একরাশ হতাশার সুর সাকিব অল হাসানের গলায়
আপডেট করা - Oct 29, 2023 11:39 am

বিশ্বকাপের সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে দুই দলের কাছেই এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। এই ম্যাচ জিততে পরারলে খানিকটা হলেও সেমিফাইনালের রাস্তা খোলা রাখতে পারত বাংলাদেশ। কিন্তু শেষরক্ষা হয়নি। ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরে গিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচ হারের পরই নিজের হতাশা আর লুকিয়ে রাখতে পারেননি বাংলাদশ অধিনায়ক সাকিব অল হাসান।
নেদারল্যান্ডসের কাছে বিরাট ব্যবধানে হারের পরই নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের তারকা অধিনায়ক। ওডিআই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এই পারফরম্যান্সটাই যে সবচেয়ে কারাপ তাও মানতে দ্বিধা করেননি তিনি। কেন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ এবার এমন পারফরম্যান্স দেখালো সেই জবাবটাও নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসানের কাছে। বাংলাদেশের এমন বিশ্রী পারফরম্যান্সের পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সামনের ম্যাচ গুলো বাংলাদেশ জিততে পারে কিনা তা তো সময়ই বলবে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধেও মাত্র ৫ রানেই সাজঘরে ফিরেছিলেন সাকিব অল হাসান
এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ। অকের পর এক হারে ক্রমশই যে তারা খাদের কিনারে চলে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে পারলে বাংলাদেশ শিবির যে খানিকটা হলেও অক্সিজেন পেত তা বলাই বাহুল্যষ। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। নেদারল্যান্ডসকে কম রানের মধ্যে আটকাতে পারলেও, ব্যাটারদের ব্যর্থতায় সেই রান তাড়া করে তুলতে তুলতে পারেননি বাংবাদেশের ক্রিকেটাররা। আর তাতেই কার্যত এবারের মতো বিশ্বকাপের সামিফাইনালে পৌঁছনোর সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সাকিব অল হাসান জানিয়েছেন, “এটা আপনারা সকলে বলতেই পারেন যে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে। এই কথাটা হবলতে কোনও রকম দ্বিধা নেই। কেন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এমন পারফরম্যান্স হল সেই বিষয় নিয়ে আমার কাছে এখনও পর্যন্ত কোনও উত্তর নেই”।
বাংলাদেশের বিরুদ্ধে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। বোলারদের দাপটে ইডেনে নেদারল্যান্ডসকে ২২৯ রানে থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই রান দেখার পর বাংলাদেশ সমর্থকরাও আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ব্যাট হাতে সেই রানও তাড়া করতে তুলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তারকা ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল। মাত্র ১৪২ রানেই থেমে গিয়েছিল বাংলাদেশ ব্রিগেড।