ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. ( Image Source: Twitter )

নিউ জিল্যান্ডের পর ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভারতীয় দলে নেই হার্দিক পান্ডিয়া। সেই জায়গায় ভারতীয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলা সূর্যকুমার যাদবকে রেখেই কার্যত এগোতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আঈগে শোনাযাচ্ছে ভারতীয় দলে নাকি বোলিংয়েও একটা পরিবক্তন আসতে চলেছে। সবকিছু ঠিকঠাক চললে রবিচন্দ্রন অশ্বিন খেলতে চলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও কোন বোলারের পরিবর্তে তাঁকে খেলানো হতে পারে তা নিয়েই একা জল্পনা চলছে। মহম্মদ সিরাজ কিংবা মহম্মদ সামির পরিবর্তে ভারতীয় দলের প্রথম একাদশে আসতে পারেন তিনি।

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একটিও ম্যাচে হারেনি ভারতীয় দল।  শেষ ম্যাচেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে টিম ইন্ডিয়া। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও যে তেমনটাই করতে চাইবে তারা তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই চলচে নানান হিসাব নিকাশ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা রয়েছে। এবারের বিশ্বকাপে স্পিনের বিরুদ্ধে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি ইংল্যান্ড। ভারতীয় দল যে সেই জায়গাটা কাজে লাগাতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন

তিনি দলে এলেও কোন বোলারের পরিবর্তে আসতে পারেন তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। শোনাযাচ্ছে মহম্মদ সামি কিংবা মহম্মদ সিরাজের পরিবর্তে দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।  এই মুহূর্তে একটানা ম্যাচ খেলে চলেছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতেই পারে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের হয়ে এবারের বিশ্বকাপের ম়্চে নেমেছিলেন মহম্মদ সামি। প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। মহম্মদ সামিকে ইংল্যান্ডের বিরুদ্ধে হয়ত দলে রাখার পথেই হাঁটবে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচ খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচের পর থেকে এই তারকা ক্রিকেটারকে আর ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যায়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংও তাঁকে খেলানো নিয়ে পরামর্শ দিয়েছেন কয়েকদিন আগে। যদিও শেষপর্যন্ত চূ়ড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এবারের বিশ্বকাপে ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই অসাধারণ ফর্মে রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেটাই আত্মবিশ্বাস যোগাবে ভারতীয় শিবিরকে। ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিনই লখনউয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

close whatsapp