ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ২৩, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

South Africa and Bangladesh
South Africa and Bangladesh. (Photo Source: Twitter)

২৪শে অক্টোবর, মঙ্গলবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২৩ তম ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে।

টেম্বা বাভুমা অসুস্থতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। অন্যদিকে, সাকিব আল হাসান চোটের কারণে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। আসন্ন ম্যাচটিতেও এই দুইজন খেলোয়াড়কে প্ৰথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ আফ্রিকা তাদের আগের ম্যাচটিতে একটি দুর্ধর্ষ জয় পেয়েছিল। তারা জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছিল। এই ম্যাচটিতে হেনরিখ ক্লাসেন একটি দুরন্ত শতরান করেছিলেন। তিনি ১২টি চার এবং ৪টি ছয় সহ ৬৭ বলে ১০৯ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। মার্কো জ্যানসেন ৩টি চার এবং ৬টি ছয় সহ ৪২ বলে অপরাজিত ৭৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। জেরাল্ড কোয়েটজি বল হাতে ৩টি উইকেট নিয়েছিলেন। লুঙ্গি এনগিডি এবং জ্যানসেন ২টি করে উইকেট শিকার করেছিলেন।

বাংলাদেশ ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছিল। দুই ওপেনার তানজিদ হাসান এবং লিটন দাস যথাক্রমে ৪৩ বলে ৫১ রান এবং ৮২ বলে ৬৬ রান করেছিলেন। মাহমুদউল্লাহ ৩৬ বলে ৪৬ রান করতে সক্ষম হয়েছিলেন। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটাররা অনেক সুবিধা পাবেন। তাই আসন্ন ম্যাচটিতে আমরা স্কোরবোর্ডে অনেক রান উঠতে দেখতে পারি। বোলারদের এখানে খুব বুঝেশুনে বোলিং করতে হবে, কারণ তারা পিচ থেকে কোনো সুবিধা পাবেন না। এখানে টসে জিতে প্রথমে বোলিং করাই বেশি সুবিধাজনক।

সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিক্স, রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি।

বাংলাদেশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ২৪ | দক্ষিণ আফ্রিকা – ১৮ | বাংলাদেশ – ৬

সম্প্রচার বিবরণী

ম্যাচ – দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ

সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট

close whatsapp