ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ১৯, নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আপডেট করা - Oct 20, 2023 5:08 pm

প্রিভিউ
২১শে অক্টোবর, শনিবার, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১৯ তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
এবারের ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডস এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ২টি ম্যাচে তারা হারের মুখোমুখি হয়েছে। তারা তাদের প্ৰথম দুটি ম্যাচে যথাক্রমে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটিতে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল দারুণভাবে কামব্যাক করেছিল। এই ম্যাচটিতে তারা ৩৮ রানে জয় পেয়েছিল।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ শ্রীলঙ্কাও এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। এই টুর্নামেন্টে তারা এখনও অবধি জয়ের মুখ দেখতে পায়নি। দাসুন শানাকা চোটের কারণে টুর্নামেন্টটির বাকি অংশ থেকে ছিটকে গেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচটিতে কুশল মেন্ডিস অধিনায়কত্ব করেছিলেন। তবে তার নেতৃত্বেও শ্রীলঙ্কা জয় পায়নি। অস্ট্রেলিয়ার কাছে তারা ৫ উইকেটে হেরে গিয়েছিল।
সম্ভাব্য একাদশ
নেদারল্যান্ডস
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোওলফ ফান ডার মারউই, লোগান ফান বিক, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।
শ্রীলঙ্কা
পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয় দি সিলভা, দুনিথ ওয়াল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
পথুম নিসাঙ্কা – তিনি খুবই প্রতিভাবান একজন ব্যাটার। চলতি ওডিআই বিশ্বকাপে তিনি এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন এবং ১১২ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৬৭ বলে ৬১ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।
তেজা নিদামানুরু – তিনি এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত খুব বেশি রান করতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি অবশ্যই ফর্মে ফিরতে চাইবেন।
অলরাউন্ডার
চামিকা করুণারত্নে – তিনি দাসুন শানাকার বদলি হিসেবে শ্রীলঙ্কা দলে যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি কামব্যাক করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
বাস ডি লিড – তিনি যে একজন খুব ভালো অলরাউন্ডার সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত ব্যাট হাতে ৮৭ রান করেছেন এবং বল হাতে ৭টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।
বোলার
দিলশান মাদুশঙ্কা – তিনি এই মুহূর্তে খুব ভালো ফর্মে রয়েছেন। তিনি এবারের ওডিআই বিশ্বকাপে ইতিমধ্যেই ৭টি উইকেট শিকার করে ফেলেছেন।
আরিয়ান দত্ত – তিনি নেদারল্যান্ডস দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তিনি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন এবং ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।
উইকেটরক্ষক
কুশল মেন্ডিস – তিনি এখন খুবই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ২০৭ রান করে ফেলেছেন।
নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, চরিথ আসালাঙ্কা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়াল্লালাগে, আরিয়ান দত্ত, দিলশান মাদুশঙ্কা (সহ-অধিনায়ক)।