ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ১৭, ভারত বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

India and Bangladesh
India and Bangladesh. (Photo Source: Twitter)

প্রিভিউ

১৯শে অক্টোবর, বৃহস্পতিবার, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১৭ তম ম্যাচে ভারত এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে।

ভারত এই মুহূর্তে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে। তারা এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে এবং প্রত্যেক ম্যাচেই জয় পেয়েছে। নিজেদের আগের ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান হারিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এই ম্যাচে ভারত দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। রোহিত শর্মা ৬৩ বলে ৮৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। শ্রেয়াস আইয়ার ৬২ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১টি ম্যাচে তারা জিতেছে এবং বাকি দুটি ম্যাচে তারা পরাজিত হয়েছে। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ নিজেদের আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। এই ম্যাচে মুশফিকুর রহিম ৭৫ বলে ৬৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। মাহমুদউল্লাহ ৪৯ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান ১টি করে উইকেট নিয়েছিলেন।

সম্ভাব্য একাদশ

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

বাংলাদেশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রোহিত শর্মা – তিনি এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে একটি অসাধারণ শতরান করেছিলেন।

নাজমুল হোসেন শান্ত – তিনি একজন প্রতিভাবান ব্যাটার। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ৮৩ বলে অপরাজিত ৫৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।

অলরাউন্ডার

হার্দিক পান্ডিয়া – তিনি এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৮ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন। বল হাতে এই অভিজ্ঞ অলরাউন্ডার এখনও অবধি ৫টি উইকেট নিয়েছেন।

সাকিব আল হাসান – এই টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক ব্যাট হাতে এখনও পর্যন্ত ৫৫ রান করতে সক্ষম হয়েছেন এবং বল হাতে ৫টি উইকেট নিয়েছেন।

বোলার

জসপ্রীত বুমরাহ – তিনি এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছেন। তিনি এই টুর্নামেন্টে ইতিমধ্যেই ৮টি উইকেট শিকার করেছেন।

শরিফুল ইসলাম – তিনি খুবই প্রতিভাবান একজন বোলার। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন এবং ৫টি উইকেট শিকার করেছেন।

উইকেটরক্ষক

কেএল রাহুল – তিনি এখন খুব ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ১১৫ বলে ৯৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), লিটন দাস, বিরাট কোহলি, নাজমুল হোসেন শান্ত, কেএল রাহুল, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

close whatsapp