অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন পাকিস্তান ক্রিকেটার

Pakistan vs Netherlands
Pakistan vs Netherlands. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)

ভারতের কাছে শেষ ম্যাচে হেরেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে সেইউ ম্যাচে ২০০ রানের গন্ডীও পকাতে পারেনি পাক শিবির। সেই ম্যাচ হারের পর থেকেই পাকিস্তান ক্রিকেটারদের সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানের প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বড় চিন্তায় রয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। শোনাযাচ্ছে দলের বেশ কয়েকজন সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা নাকি জ্বরে আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই খবর যে বেশ চিন্তায় রাখছে পাকিস্তান শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের বিশ্বকাপে ফেভারিটের তকমা গায়ে নিয়েই এসেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয় পেলেও , ভারতের কাছেই থেমে গিয়েছে তাদের বিজয়রথ। রোহিত শর্মার দলের কাছে বিশ্রীভাবে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পাকিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে তা বলাই বাহুল্য। কিন্তু সেই লড়াইয়ে নামার আগেই চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে। দলের বেশ কয়েকজন সদস্য ভাইরাল ফিভারে আক্রান্ত।

শেষ ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিল পাকিস্তান

যদিও কোন কোন ক্রিকেটাররা এই ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন তা এখনই জানা যায়নি। বেঙ্গালুরুতে পৌঁছনোর পরই নাকি পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ কী হতে চলেছে সেটা নিয়েই চলছে সবচেয়ে বড় জল্পনা। বিশেষ করে কেমনভাবে পাকিস্তান তাদের প্রথম একাদশ সাজাবে তচা নিয়েও কোনওরকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এবার সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা।

ভারতের বিরুদ্ধে হারের পর যে পাকিস্তানের আত্মবিশ্বাসে একটা বড়সড় ধাক্কা লেগেছে সেটা বলাই বাহুল্য। এরপর অস্ট্রলিয়ার মতো দলের বিরুদ্ধে নামার আগে দলের বেশ কিছু ক্রিকেটারের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা। মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতিতে নেমেছিল পাকিস্তান শিবির। কিন্তু সেখানে দলের প্রত্যেকে নামেনি। এদিন অপশনাল প্রস্তুতিই রাখতে হয়েছিল পাকিস্তান শিবিরকে। এদিন অবশ্য পাকিস্তানের হয়ে নেটে প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল মহম্মদ ওয়াসিম জুনিয়রকে। দলের অনেক সিনিয়র তারকা ক্রকেটারই সেখানে অনুপস্থিত ছিলেন।

ইতিমধ্যেই পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা চলছে। সেখানে এই ভাইরাল ফিভারের প্রভাব যে পাকিস্তানের ওপর চাপটা আরও বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp