পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক ভারতের শক্তি ও দুর্বলতা

Rohit Sharma & Babar Azam
Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter )

শনিবার বিশ্বকাপের মঞ্চে বড় লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া। রাউন্ড রবিন নিয়মের বিশ্বকাপে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের তকমা যে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একবারও পাকিস্তানের কাছে হারেনি ভারতীয় দল। সাতবারের সাক্ষাতে সাতবারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপেও যে ভারতীয় দল সেই ধারাই অব্যহত রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে পাকিস্তানও এবার ৭-০-এর পরিসংখ্যান বদলের লক্ষ্যে রয়েছে। এই ম্যাচ নিয়ে এখন থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। তার আগেই দেখে নেওয়া যাক পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতীয় দল কোন জায়গায় এগিয়ে আর কোন জায়গায় খানিকটা পিছিয়ে রয়েছে।

শক্তি

১। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি হল রোহিত শর্মার পারফরম্যান্স। এসিয়া কাপের মঞ্চে এবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। একইরকমভাবে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন সকলে। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। সেই ম্যাচে সেঞ্চুরী করেছিলেন রোহিত  শর্মা। এবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেও রোহিত শর্মার পারফরম্যান্স নিয়েই চলছে নানান চর্চা।

২। বিরাট কোহিল ও লোকেশ রাহুলের পারফর্ম্যান্সও ভরসা যোগাচ্ছে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এবারের বিশ্বকাপের মঞ্চে পরপর দুই ম্যাচেই হবড় রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি।  অন্যদিকে প্রথম ম্যাচে লোকেশ রাহুল খেলেছিলেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে তাদের পারফরম্যান্স যে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

৩। এই মুহূর্তে ভারতীয় দলের তিন স্পিনারই ভাল ফর্মে রয়েছেন। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচেও যে পাকিস্তানের বিরুদ্ধে তাদের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় শিবির তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

দুর্বলতা

১। ওপেনিংয়ে বরাবরই দেখা গিয়েছে বাঁহাতি বোলারদের বিরুদ্ধে শুরুর দিকে খেলতে বেশ অসুবিধা হয় রোহিত শর্মার। পাকিস্তান শিবিরে শাহিন আফ্রিদি রয়েছেন বাঁ হাতি বোলার হিসাবে। তাঁর বিরুদ্ধেও রোহিত শর্মাকে সমস্যায় পড়তে দেখা গিয়েছে বারবার। এই ম্যাচে সেই একটা জায়গা কিন্তু ভারতীয় দলকে খানিকটা হলেও সমস্যায় রাখবে।

২। ভারতীয় দল রান করার জন্য বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ওপর অনেক বেশী নির্ভরশীল। এই অতিক্তি নির্ভরশীলতা ভারতীয় দলকে খানিকটা হলেও সমস্যায় ফেলতে পারে।

৩। ভারতীয় দলের অন্যতম প্রধান পেসার মহম্মদ সিরাজ ভাল ফর্মে নেই। ভারতীয় দলের হয়ে পরপর দুই ম্যাচেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ সিরাজের পারফরম্যান্সটা ভারতীয় দলকে খানিকটা হলেও চিন্তায় রাখবে।

close whatsapp