পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে নেটে অনুশীলন শুরু শুভমন গিলের

Shubman Gill Starts Batting
Shubman Gill Starts Batting. ( Photo Source: Twitter )

পাকিস্তানের ম্যাচের আগে শুভমন গিলকে নিয়ে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রথম দুটো ম্যাচে নামতে পারেননি শুভমন গিল। তাঁর ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর থেকেই নানান জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে বৃহস্পতিবারের পর থেকে শুভমন গিলকে নিয়ে সকলে আশাবাদী হতেই পারে। বৃহস্পতিবারই নেটে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমন গিল। আর সেই ছবি দেখার পর যে সকলেই তাঁকে নিয়ে আশাবাদী হয়ে পড়ছেন তা বলার অপেক্ষা রাখে না।

শনিবার বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে যে এঅই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বে উত্তেজবনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশী ঘোরাফেরা করছিল। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে শুভমন গিল নামতে পারবেন কিনা। বিশেষ করে চেন্নাই থেকে আহমেদাবাদ পৌঁছনোর পরই এই জল্পনা প্রশ্ন ঘোরাফেরা করছে। এবার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আহমেদাবাদের নেটে নাকি প্রায় ১ ঘন্টা ব্যাটিং প্রস্তুতি সেরেছেন শুভমন গিল।

বুধবারই আহমেদাবাদে পৌঁছেছিলেন শুভমন গিল

সেই ছবি দেখার পর থেকেই শুভমন গিলকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। যদিও এখনও পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিসিআইয়ের তরফ থেকে সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু শুভমন গিলের নেট সেশনে নেম পড়া যে একটা ভাল ইঙ্গিত দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে এদিন নাকি প্রায় ১ ঘন্টা নেটে ব্যাটিং প্রস্তুতি সেরেছেন শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চেও দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শুভমন গিল। সেই ম্যাচে তাঁর অর্ধশতরান যে ভারতীয় দলকে অনেকটাই এগিয়ে দিয়েছিল তা বলাই বাহুল্য।

ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীনই শুভমন গিল আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর সেই খবর সামনে আসার পর থেকেই তাঁকে নিয়ে চলছিল নানান হিসাব নিকাশ। ভারতীয় দলের ওপেনিংয়ে এই মুহূর্তে অন্যতম প্রধান ভরসা শুভমন গিল। প্রথম দুই ম্যাচে ঈশান কিষাণ খেললেও এখনও পর্যন্ত বড় রান পেতে ব্যর্থ হয়েছেন তিনি।  শুভমন গিল ফিরলে যে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়বে তা বলাই বাহুল্য। তিনি সুস্থ হয়ে উলেও মাঠে নামার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা সেটাই জানার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই বছরে ব্যাট হাতে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। চলতি বছরেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। এবার পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে শেষপর্যন্ত তিনি ফিরতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp