বিশ্বকাপ ২০২৩, পাকিস্তান বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও হেড টু হেড
আপডেট করা - Oct 9, 2023 8:18 pm

মঙ্গলবার বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে। এবারের এশিয়া কাপে পাকিস্তানের সফরটা খুব একটা যায়নি। সেখানে সুপার ফোরের মঞ্চ থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চেও যে পাকিস্তান শুরুটা খুব একটা ভালভাবে করতে পেরেছিল তেমনটা নয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচে জিততে পারলেও পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স বেশ চিন্তাতেই রাখবে তাদের টিম ম্যানেজমেন্টকে।
তবে সেই ম্যাচে মহম্মদ রিজওয়ান ও সওদ শাকিল বড় রানের ইনিংস খেলেছিলেন। দুই ক্রিকেটারই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন। সেইসঙ্গে তাদের বোলিং পারফরম্যান্স অবশ্য ভাল ছন্দেই ছিল। শাহিন আফ্রিদি সেভাবে সফল হতে পারেননি। যদিও হারিস রওফ ও হাসান আলির হাত ধরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি পাকিস্তানের। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে যে তারা ব্যাটিংয়ের দিকেই বাড়তচি জোর দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল। সেই ম্যাচে কার্যত শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছিল দক্ষিণ আফ্রিকার। এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই হয়েছে। সেই মং্যাচে বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেনব শ্রীলঙ্কার বোলাররা। এবার সামনে রয়েছে পাকিস্তান। লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে শ্রীলঙ্কাও ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন। গত ম্যাচে না পারলেও এই ম্যাচে দুনিথ ওয়েল্লালাগে কিন্তু শ্রীলঙ্কার অন্যতম শক্তি। সেইসঙ্গে ব্যাট হাতে ফর্মে রয়েছেন কুশল মেন্ডিস।
পিচ কন্ডিশন
হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে পরিসংখ্যান বলছে যে এখনও পর্যন্ত এই ম্যাচের প্রথমে ব্যাটিং করা দল শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনবার জিতেছে। এখনও পর্যন্ত এই মাঠে প্রথমে ব্যাটিং করে সর্বোচ্চ রান ২৮২। এখনও পর্যন্ত এই মাঠে রান তাড়া করে জেতার পরিসংখ্যান হল ২৫০ রান। শেষ ম্যাচে এই মাঠে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের উভয় স্পিনাররাই বাড়তি সুযোগ পেয়েছেন। ব্যাটিংয়ের জন্য অবশ্য এই মাঠ ভাল। সেখানেই মনে করা হচ্ছে যে ৩২০ জয়ের জন্য ভাল স্কোর হবে।
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ
পাকিস্তানঃ ফখর জামন, ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সওদ শাকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলি, শাহিন আফ্রিদি হারিস রওফ
শ্রীলঙ্কাঃ কুশল পেরেরা, পাথুমং নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মথিসা পাথিরানা, দিলশান মদুশঙ্কা, লাহিরু কুমারা/মহিস থিকসানা
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা হেড টু হেড
ম্যাচ – ১৫৬
পাকিস্তান – ৯২
শ্রীলঙ্কা – ৫৯
ড্র – ১
ফলাফল হয়নি – ৪
ম্যাচ ও সম্প্রচার বিবরণী
ম্যাচ – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
সময় – ভারতীয় সময় দুপুর ২টো
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার