বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার সামনে জোড়া রেকর্ড গড়ার হাতছানি

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )

দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে রবিবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। রবিবার চিপকের ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও সেই ম্যাচে নামার আগে ভারতীয় দলের প্রথম একাদশ কী হতে চলেছে তা নিয়ে এখনও পর্যন্ত হিসাব নিকাশ। সেখানেই রোহিত শর্মার সামনে রয়েছে জোড়া রেকর্ড গড়ার হাতছানি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপের মঞ্চে সেই রেকর্ড গড়ে রোহিত  শর্মা যাত্রা শুরু করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এবারের এশিয়া কাপ থেকেই ফর্মে ফিরেছেন রোহিত শর্মা। ঘরের মাঠে  কয়েকদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে নামার আগে রোহিত শর্মার সেই পারফরম্যান্সই যে প্রত্যাশা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।  ঘরের মাঠ হোক কিংবা বিদেশের মাঠ। হিটম্যানকে বরাবরই বড় শট খেলতে দেখা গিয়েছে। সেই হিটম্যানের সামনেই এবার ওভার বাউন্ডারির এত নতুন রেকর্ডের হাতছানি।

সর্বোচ্চ ওভার বাউন্ডারির রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে

এই মুহূর্তে সব ফর্ম্যাট মিলিয়ে ৫৫১টি ওবার বাউন্ডারি হাঁকিয়েছেন রোহিত শর্মা। এই বিশ্বকাপের ম়্চে সেই তালিকাতেই শীর্ষে পৌঁছে যাওয়ার লক্ষ্য রয়েছে ভারতীয় দলের অধিনায়কের সামনে। এখনও পর্যন্ত ৫৫৩টি ছয় হাঁকিয়ে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ক্রিস গেইল। যদিও রোহিত শর্মা খুব একটা পিছিয়ে নেই তাঁর থেকে। মাত্র তিনটি ছয় পিছিয়ে রয়েছেন ইউনিভার্স বসের থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ছয় হাঁকাতে পারলেই নতুন রেকর্ডের মালিক হবেন হিটম্যান। তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড গড়বেন তিনি।

সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ সেঞ্চুরীর রেকর্ড ছোঁয়ার সুযোগ রোহিত শর্মার সামনে

শুধুমাত্র এই একটিই নয়। রোহিত শর্মার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও এরকটা রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়ার হাতছানি রয়েছে ভারত অধিনায়কের সামনে। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সর্হোচ্চ ৬টি সেঞ্চুরী করে তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর থেকে মাত্র একটি সেঞ্চুরী পিছনে রয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই যদি রোহিত শর্মার ব্যাট থেকে সেঞ্চুরীর ঝলক আসে তবে সচিনকে ছুঁয়ে ফেলবেন তিনি।

সম্প্রতি ভাল ফর্মেই রয়েছেন রোহিত শর্মা। এশিয়া কাপ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্সন করেছিলেন তিনি। যদিও সেখানে সেঞ্চুরী করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই রোহিত শর্মা সেই সেঞ্চুরীর খরা কাটাতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp