নবীন উল হক-কে দেখার পরই ধরমশালার গ্যালারীতে বিরাট কোহলির নাম দর্শকদের মুখে

Supporter Chant Virat Kohli
Supporter Chant Virat Kohli. ( Image Source: Twitter )

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। কিন্তু তার আগেই বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচেও উপস্থিত বিরাট কোহলি। না সশরীরে উপস্থিত হননি তিনি। কিন্তু ধরমশালার গ্যালারীতে হঠাত্ই গর্জে উঠল বিরাট ধ্বনী। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেখানেই আফগানিস্তান শিবিরে রয়ছেন নবীন উল হক। আইপিএলে তাঁর সঙ্গে বিরাট কোহলির  সেই ঝামেবলার স্মৃতি এখনও সকলের মনে টাটকা। সেই নবিন উল হককে দেখার পরই গ্যালারীতে বিরাট কোহলির নামে জয়ধ্বনী দেওয়া শুরু ধরমশালায় ম্যাচ দেখতে আসা সমর্থকদের।

বিরাট বনাম নবীন উল হকের সেই ঘটনা যে বিরাট সমর্থকরা একেবারেই মেনে নিতে পারেননি তা আরও একবার বুঝিয়ে দিলেন তারা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  নামার প্রস্তুতি সারছেন বিরাট কোহলি। কিন্তু তাঁর সমর্থক রয়েছে গোটা দেশজু়ড়ে। চোখের সামনে বিরাট কোহলির সহ্গে খারাপ ব্যবহার করা মবিন উল হককে দেখে আর নিজেদের সামাল দিতে পারেননি বিরাট ভক্তরা। তাঁকে দেখা মাত্রই গ্যালারী ভরে উঠেছিল কোহলি কোহলি আওয়াজে।

আইপিএলের মাঝেই নবিন উল হক বনাম বিরাট কোহলি দ্বন্দ্ব দেখেছিলেন সকলে

এবারের আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ চলাকালীনই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি ও নবীন উল হক। আর সেই ঝামেলা মাঠের ভিতর শুধু নয় বাইরেও ছড়িয়ে পড়েছিল। সেই ম্যাচে নবিন উল ব্যাটিং করার সময়ই সমস্যার সূত্রপাত হয়েছিল। এরপরই বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক বিনিময় করতে দেখা যায় নবিন উল হককে। সেই ঝামেলা ম্যাচের শেষে আরও বড় আকার ধারণ করেছিল। মাঠেই নয় মাঠের বাইরেও সেই ঝামেলার প্রভাব দেখা গিয়েছিল।


https://twitter.com/nimma_pradeep__/status/1710620327523586485

সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও নানান ইঙ্গিতপূর্ণ মেসেজ করতে দেখা গিয়েছে নবীন উল হককে। এমন ঘটনা যে বিরাট ভক্তরা একেবারেই ভাল চোখে নেননি তা বলার অপেক্ষা রাখে না। শনিবারই বিশ্বকপের মঞ্চে প্রথম ম্যাচে নেমেছিল আফগানিস্তান। সেখানেই আফগানিস্তানের ফিল্ডিংয়ের সময়ই গ্যালারী থেকে শোনা যায় বিরাট কোহলির নাম।  নবীন উল হক বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে আসার সময়ই কার্যত গ্যালারী থেকে বিরাট নামের গর্জন শোনা যায়।

এদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে এসেছিলেন নবিন উল হক। তাঁকে চোখের সামনে দেখার পরই বিরাট কোহলির নাম নিয়ে গলা ফাটাতে শুরু করেছিলেন সমর্থকরা। আর সেই ভিজি্ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি।

close whatsapp