টেস্টের মঞ্চে রাহুলের দক্ষ ব্যাটিং দেখে মুগ্ধ অশ্বিন
আপডেট করা - Jan 4, 2022 1:32 pm

টেস্টের বাইশগজে সঠিক পথে এগোচ্ছেন লোকেশ রাহুল। দক্ষতাটা আগে থেকেই তাঁর ছিল। এখন শুধুই তা ঠিকঠাকভাবে কাজে লাগাচ্ছেন লোকেশ রাহুল। প্রাক্তনদের সঙ্গে এবার রাহুলের প্রশংসায় পঞ্চমুখ রবিচন্দ্রন অশ্বিনও। ইংল্যান্ড সফর থেকেই টেস্ট ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখানো শুরু করেছেন লোকেশ রাহুল। যে ধারা বয়ে নিয়ে চলেছেন দক্ষিণ আফ্রিকাতেও। প্রাক্তনরা তো মুগ্ধই। তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন সতীর্থ তারকা স্পিনার অশ্বিনও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পিঠের চোটের জন্য ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ডেপুটি পদে আগেই নিয়োগ করা হয়েছিল রাহুলকে। জোহানেসবার্গে তাঁর কাঁধে ওঠে অধিনায়কের দায়িত্বও। একদিকে অধিনায়ক অন্যদিকে ওপেনার হিসাবে চাপ। কিন্তু প্রথম দিনের শেষে সেই পরীক্ষায় বেশ সফল ভাবেই উত্তীর্ণ হয়ে গিয়েছেন লোকেশ রাহুল। আর তা দেখেই মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিন।
রাহুলকে নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘টেস্ট ক্রিকেট খেলার আসল সূত্রটাই ধরে ফেলেছেন লোকেশ রাহুল। সাফল্যের নানান টেকনিক রয়েছে।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিেজেদের ক্রিকেটাররা আরও উন্নত করছে। কিন্তু টেস্ট ক্রিকেট সবসময়ই আলাদা। আর সেই ফর্ম্যাটে বাইশগজে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার রাস্তাটা আবিষ্কার করে ফেলেছেন রাহুল’।
২০২১ সালের শুরু পর্যন্ত ভারতীয় টেস্ট দলে জায়গা পেতেন না লোকে রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার ডাক পান ভারতের এই তারকা ব্যাটসম্যান। আর শুরুতেই নিজের জাত চিনিয়ে দেন তিনি। রোহিত শর্মার সঙ্গে প্রথমবার ওপেনিং করতে নেমে অর্ধশতরানটা ছিনিয়ে নেন। প্রথম ম্যাচেই ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন লোকেশ। আর সেদিন থেকে এখনও পর্যন্ত আর পিছন ফিরে তাকাতে হয়নি এই তাপকা ব্যটসম্যানকে।
দক্ষিণ আফ্রিকার মাটিতেও লোকেশ রাহুলের সাফল্যের ধারা অব্যহত। সেঞ্চুরিয়নের কঠিন পিচে প্রথম ম্যাচেই শতরান পান তিনি। আর সেই সেঞ্চুরির সৌজন্যেই প্রোটিয়াদের ওপর চাপ তৈরি করতে পারে ভারত। টিমইন্ডিয়ার জয়ের জন্যও সেই ইনিংসই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় টেস্টেও সেই লোকেশের ব্যাটেই আসে বড় রান। ভারতীয় দলের কোনও ব্যাটসম্যানই বড় রানের মুখ দেখতে পাননি। একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে লোকেশ রাহুল অর্ধশতরান পেয়েছিলেন।
আর এমন পারফরম্যান্স দেখে আপ্লুত অশ্বিন। তাঁর ব্যাটিং সম্বন্ধে বলতে গিয়ে অশ্বিন জানান, ‘রাহুলের ব্যাটিং দেখে সত্যিই আমি খুশি। ক্রিজে ওঁর মানসিকতা সকলকে মুগ্ধ করে। হয়ত এজন্যই ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাতেও দলের অটোমেটিক চয়েজ তিনি’।
প্রাক্তন থেকে বর্তমান তারকারা সকলেই এখন লোকেশ রাহুলের প্রশংসায় পঞ্চমুখ। এখন শুধু দেখার এই সাফল্যের ধরারা কতদিন ধরে রাখতে পারেন ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান।