ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় ওডিআই: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

IND vs AUS
IND vs AUS. (Photo Source: Twitter)

২৭শে সেপ্টেম্বর, বুধবার, রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলতি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই সিরিজটিতে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সুতরাং, সিরিজটিতে ইতিমধ্যেই জয়লাভ করেছে ভারতীয় দল।

দ্বিতীয় ম্যাচটিতে ভারতের বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগই খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব এবং কেএল রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ের হাত ধরে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রানে পৌঁছেছিল ভারত। গিল এবং আইয়ার দুজনেই শতরান করতে সক্ষম হয়েছিলেন। রাহুল ৩৮ বলে ৫২ রান করেছিলেন। অন্যদিকে, সূর্যকুমার ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন।

বৃষ্টির কারণে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সামনে রানের লক্ষ্য কমে ৩১৭ হয়ে গিয়েছিল। অন্যদিকে, ওভারও কমে ৩৩ হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার ২৮.২ ওভারে ১০ উইকেটে ২১৭ রান করতে সক্ষম হয়েছিল। ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবট অর্ধশতরান করতে সক্ষম হয়েছিলেন।

তৃতীয় ম্যাচটিতে শুভমন গিল এবং শার্দুল ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুতরাং, দলে যে দুটি পরিবর্তন হবে তা নিশ্চিত। এছাড়াও দলে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। অস্ট্রেলিয়াও তাদের প্ৰথম একাদশে কিছু পরিবর্তন করতে পারে। দ্বিতীয় ম্যাচটিতে স্টিভ স্মিথ অধিনায়কত্ব করেছিলেন। শেষ ম্যাচটিতে প্যাট কামিন্স আবার প্ৰথম একাদশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

পিচ রিপোর্ট

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ থেকে স্পিনাররা অনেক সাহায্য পাবেন। অন্যদিকে, ব্যাটাররা যদি পিচে সেট হয়ে যান, তাহলে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এই পিচে ২৮০-২৯০ ভালো রান হিসেবে গণ্য হবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, জশ ইঙ্গলিস, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

ভারত বনাম অস্ট্রেলিয়া: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ১৪৮ | ভারত – ৫৬ | অস্ট্রেলিয়া – ৮২ | অমীমাংসিত – ১০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – ভারত বনাম অস্ট্রেলিয়া

সময় – দুপুর ১:৩০টা

টেলিভিশন সম্প্রচার – স্পোর্টস ১৮ ১ এসডি এবং স্পোর্টস ১৮ ১ এইচডি

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা

close whatsapp