“এই মুহূর্তে বিশ্বের সেরা তিন সিমারের মধ্যে শামি” – পেসারের জন্য আকণ্ঠ প্রশংসা তাঁর অধিনায়কের
ওপেনারদেরও প্রশংসা করলেন তিনি
আপডেট করা - Dec 31, 2021 2:05 pm

ভারতীয় দল বৃহস্পতিবার (৩০শে ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৩ রানে প্রথম টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছে এবং সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট ম্যাচ জিতেছে। ২০০১ সাল থেকে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা শুধুমাত্র একটি ম্যাচ হেরেছে এবং ভারত ২০১০ ও ২০১৮ সালে দুটি ম্যাচ খেলে দুটিই হেরেছে।
ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের একেবারেই সাবলীল দেখায়নি। দুই ইনিংসে মাত্র দুইজন প্রোটিয়া ব্যাটার ৫০ রানের স্কোর অতিক্রম করতে পেরেছিল। ভারতীয় বোলাররা প্রথম বল থেকেই স্বাগতিকদের বিচলিত করতে থাকে এবং তার পুরস্কার পায়। মহম্মদ শামি প্রথম ইনিংসে একটি ফাইফার তুলে টেস্ট ক্রিকেটে তাঁর ২০০ উইকেটও পূর্ণ করেছিলেন। শামি ম্যাচ শেষ করেছেন আটটি উইকেট নিয়ে।
ম্যাচ শেষে বিরাট কোহলি বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং শামিকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার বলে অভিহিত করেন। কোহলি আরও উল্লেখ করেছেন যে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা প্রথম ইনিংসে প্রায় ৪০ রান বেশী করতে সক্ষম হয়েছিল কারণ জসপ্রীত বুমরাহ বোলিং করার সময় তার গোড়ালি বেঁকে যাওয়ায় অনেকটা সময় বোলিং করেননি।
তিনি এই বিষয়টিতেও জোর দিয়েছিলেন যে তিনি জানতেন যে বোলাররা দলের হয়ে পারফর্ম করবে কারণ তারা আগেও বিশেষ করে দেশের বাইরে একই কাজ করেছে। “জানতাম বোলাররা পারফর্ম করবে। চেঞ্জ রুমে এটি সম্পর্কে কথা হয়েছিল – প্রথম ইনিংসে বুমরাহ খুব বেশি বোলিং করেননি, তাই দক্ষিণ আফ্রিকা আরও ৪০ রান (বুমরাহ) বেশী তোলে, “ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে কোহলি বলেছিলেন।
“এই ছেলেরা যেভাবে একসাথে বোলিং করে তা আমাদের দলের একটি বৈশিষ্ট্য যা কঠিন পরিস্থিতিতে ফলাফল পেয়েছে। একেবারে বিশ্বমানের প্রতিভা (শামি)। আমার জন্য সে এই মুহূর্তে বিশ্বের সেরা তিন সিমারের মধ্যে রয়েছে। তার শক্তিশালী কব্জি, তার সিমের অবস্থান এবং ধারাবাহিকভাবে একটি লেংথে আঘাত করার ক্ষমতা অসাধারণ,” তিনি যোগ করেছেন।
আমরা ৩০০-৩২০-র বেশি রান করে এগিয়েছিলাম – বিরাট কোহলি
কোহলি ভারতীয় ওপেনার কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালেরও প্রশংসা করেছেন। টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে প্রথম উইকেটে ১১৭ রান যোগ করেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “নিখুঁত শুরু করতে পেরেছিলাম। বুঝতে হবে একটা গোটা দিন খেলা হয়নি। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। ব্যাটাররা ভালো শৃঙ্খলা দেখিয়েছে,” বলেছেন কোহলি। বিদেশে টস জিতে প্রথমে ব্যাটিং করা কঠিন চ্যালেঞ্জ। মায়াঙ্ক এবং কেএল যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা জানতাম যে আমরা ৩০০-৩২০ এর বেশি রান করে এগিয়েছিলাম,” তিনি যোগ করেছেন।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৩রা জানুয়ারী জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট খেলবে যেখানে ভারত ২০১৮ সালে শেষবার জিতেছিল। ভারতীয় অধিনায়ক উল্লেখ করেছেন যে দলটি এই ভেন্যুতে খেলতে পছন্দ করে। “গতবার জোহানেসবার্গ থেকে অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এটি এমন একটি মাঠ যেখানে আমরা খেলতে পছন্দ করি,” ৩৩ বছর বয়সী বলেছেন।