২০০৮ সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বিরাট কোহলি, এই উপলক্ষে দেখে নেওয়া যাক তার খেলা সেরা ৩টি ইনিংস
আপডেট করা - Aug 18, 2023 2:10 pm

২০০৮ সালের ১৮ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তিনি তার অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে সচিন তেন্ডুলকার এবং বীরেন্দ্র সেহওয়াগের অনুপস্থিতিতে তিনি ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন।
নিজের অভিষেক ম্যাচে বিরাট কোহলি খুব বেশি রান করতে পারেননি। তিনি ২২ বলে মাত্র ১২ রান করে নুয়ান কুলাসেকারার শিকার হয়েছিলেন। সেই ম্যাচে ভারত মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর খুব সহজেই রান তাড়া করে ৮ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছিল শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির নামে অনেক রেকর্ড রয়েছে। তিনি টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ১১১টি ম্যাচ খেলেছেন এবং ৮৬৭৬ রান করেছেন। অন্যদিকে, ওডিআই ক্রিকেটে তিনি ১৩,০০০ রানের খুব কাছাকাছি রয়েছেন। এই ফরম্যাটে ২৭৫টি ম্যাচের পর তার রানসংখ্যা হল ১২,৮৯৮। টি-২০ ক্রিকেটে তিনি ১১৫টি ম্যাচ খেলে ৪০০৮ রান করতে সক্ষম হয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেরা তিনটি ইনিংস
৩. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৪* রানের ইনিংস

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির সর্বোচ্চ রান হল ২৫৪* (৩৩৬)। ২০১৯ সালের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে তিনি এই রান করেছিলেন। তিনি এই ইনিংসটিতে ৩৩টি চার এবং ২টি ছয় মেরেছিলেন।
ভারত প্ৰথম ইনিংসে ১৫৬.৩ ওভারে ৫ উইকেটে ৬০১ রান করেছিল। দক্ষিণ আফ্রিকা প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১০ উইকেটে ২৭৫ রান এবং ১০ উইকেটে ১৮৯ রান করতে সক্ষম হয়েছিল। ভারত এই ম্যাচটি এক ইনিংস এবং ১৩৭ রানে জিতে নিয়েছিল।