সিপিএল ২০২৩, ম্যাচ ১, সেন্ট লুসিয়া কিংস বনাম জামাইকা তালাওহস: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী
আপডেট করা - Sep 9, 2023 8:48 pm

১৬ই আগস্ট, বুধবার (ভারতীয় সময় – ১৭ই আগস্ট, বৃহস্পতিবার) থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১১ তম সংস্করণটি শুরু হতে চলেছে। এই মরসুমের উদ্বোধনী ম্যাচে সেন্ট লুসিয়া কিংস (এসএলকে) এবং জামাইকা তালাওহস (জেএএম) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সেন্ট লুসিয়া কিংস এবং জামাইকা তালাওহস দুটি দলই খুব শক্তিশালী। এসএলকে দলে ফাফ ডু প্লেসিস, জনসন চার্লস, সিকান্দার রাজা এবং আলজারি জোসেফের মতো তারকা খেলোয়াড়রা আছেন। অন্যদিকে জেএএম দলে ব্র্যান্ডন কিং, ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির এবং নবীন-উল-হকের মতো তারকা খেলোয়াড়রা আছেন। দুই দলের জন্যই এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কারণ উভয় দলই টুর্নামেন্টে তাদের যাত্রা জয় দিয়ে শুরু করতে চাইবে। এসএলকে এবং জেএএম গত মরসুমের এলিমিনেটরে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটিতে ৩৩ রানে জয় পেয়েছিল জেএএম, যার ফলে এসএলকে-কে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল। আসন্ন ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
পিচ রিপোর্ট
ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্ৰথম ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে তিনবার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে পাঁচবার। এই পিচের প্ৰথম ইনিংসের গড় রান ১৬৪। এই মাঠে কোনো দলই ১৭০-এর বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিততে পারেনি। এই পিচ থেকে স্পিনারদের তুলনায় পেসাররা বেশি সাহায্য পাবেন। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
সম্ভাব্য একাদশ
সেন্ট লুসিয়া কিংস
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জনসন চার্লস, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লিওনার্দো জুলিয়ান (উইকেটরক্ষক), রোস্টন চেস, খ্যারি পিয়ের, আলজারি জোসেফ, ম্যাথু ফোর্ড, জেভার রয়েল, ম্যাককেনি ক্লার্ক।
জামাইকা তালাওহস
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), স্টিভেন টেলর, শামার ব্রুকস, রেমন রেইফার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), ফ্যাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, ক্রিস গ্রিন, মহম্মদ আমির, নবীন-উল-হক, নিকোলসন গর্ডন।
সেন্ট লুসিয়া কিংস বনাম জামাইকা তালাওহস হেড টু হেড
ম্যাচ – ২০ | সেন্ট লুসিয়া কিংস – ৭ | জামাইকা তালাওহস – ১২ | অমীমাংসিত – ১
সম্প্রচার বিবরণী
ম্যাচ – সেন্ট লুসিয়া কিংস বনাম জামাইকা তালাওহস
সময় – ভোর ৪:৩০টে (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট