ব্যক্তিগত রেকর্ড নয়, এশিয়া কাপ ও বিশ্বকাপে দলকে জেতানোই বিরাটের লক্ষ্য, মত রবীন উথাপ্পার
আপডেট করা - Aug 14, 2023 7:54 pm

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই শুরু হতে চলেছে এশিয়া কাপ। বিশ্রাম কাটিয়ে একেবারে সেই প্রতিযগিতাতেই ফিরতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই মঞ্চেই বিরাট কোহলির সামনে রয়েছে নয়া রেকর্ডের হাতছানিও। এশিয়া কাপের মঞ্চে তিনটি সেঞ্চুরী করতে পারলেই ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁবেন তিনি। কবে বিরাট কোহলির সেই দিকে নজর নেই বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা। তাঁর মতে এশিয়া কাপের মঞ্চে ভারতকে জেতানোই বিরাট কোহলির অন্যতম প্রধান লক্ষ্য।
এই মুহূর্তে ব্যাট হাতে দুরন্কত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। খারাপ সময় কাটিয়ে েই মরসুম থেকেই রানে ফিরেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে বিরাট কোহলিকে নিয়ে এশিয়া কাপের মঞ্চে অত্যন্ত প্রত্যাশিত হয়ে রয়েছেন রবিন উথাপ্পা। তাঁর মতে এসিয়া কাপের মঞ্চে নেমে কখনোই বিরাট কোহলি কোনওরকম ব্যক্তিগত মাইলস্টোনের দিকে তাকিয়ে থাকবেন না। বরং দলতে জেতানোর লক্ষ্যেই প্রতি ম্যাচে মাঠে নামবেন তিনি।
ওডিআই ফর্ম্যাটে ৪৬টি সেঞ্চুরী রয়েছে বিরাট কোহলির
গতবছর এই এশিয়া কাপের মঞ্চেই দীর্ঘ সেঞ্চুরীর করা কাটিয়েছিলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্সের ধারা এই মরসুমেও বজায় রেখেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এই বছরেও ওডিআই এবং টেস্টের মঞ্চে বিরাট কোহলির ব্যাটে দেখা গিয়েছিল সেঞ্চুরীর ঝলক। সেইসঙ্গে আইপিএলের মঞ্চেও সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সেঞ্চুরী রয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। সেই পারফরম্যান্স যে তিনি এশিয়া কাপের মঞ্চেও ধরে রাখবেন তা বলার অপেক্ষা রাখে না।
তাঁকে নিয়ে আশাবাদী রবীন উথাপ্পাও। তিনি জানিয়েছেন, “বিরাট কোহলি এই মুহূর্তে রেকর্ড ভাঙা নিয়ে খুব একটা বেশী ভাবেন না। আমরা অন্যান্য মানুষেরা এবং ভক্তরা তা নিয়ে বেশী চিন্তা করি। সেই সমস্ত সেঞ্চুরীর থেকে তাঁর কাছে ভারতকে জেতানোটাই অনেক বেশী গুরুত্বপূর্ণ। এশিয়া কাপ এবং বিশ্বকাপে রেকর্ডের থেকে ভারতীয় দলকে জেতানোটাই প্রধান লক্ষ্য থাকবে বিরাট কোহলির। কিনি একেবারেই রেকর্ড নিয়ে বিশেষ চিন্তিত নন”।
এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে ৪৬টি সেঞ্চুরী রয়েছে বিরাট কোহলির। সচিন তেন্ডুলকরের রয়েছে ৪৯টি সেঞ্চুরী। এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চেই বিরাট কোহলির সেই রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। যদিও বিরাট কোহলি এই মুহূর্তে সেসব নিয়ে খুব একটা বেশী চিন্তা করবেন না বলেই মনে করছেন রবীন উথাপ্পা।