অভিষেকেই মুকেশ কুমারের পারফরম্যান্সের প্রশংসায় পরশ মাম্বরে

Mukesh Kumar
Mukesh Kumar. ( Image Source: BCCI )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এবার ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে মুকেশ কুমারের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সফরে অভিষেক হওয়ার পরই এক নতুন রেকর্ড গড়েছিলেন বাংলার এই তরুণ পেসার। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এক সিরিজে তিনটি ফর্ম্যাটেই অভিষেক করার রেকর্ড গড়েছিলেন মুকেশ কুমার। সেই মুকেশ কুমারের প্রশংসাতেই এবার ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে। যেভাবে ভারতীয় দলের হয়ে তিনি খেলছেন তা দেখে কার্যত ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে খুশি তা মানতে কোনও দ্বিধা নেই পরশ মাম্বরের।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি্ টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। সেই সিরিজেও ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন বাংলার এই তরুণ পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি  ফর্ম্যাটেই অভিষেক করেছেন মুকেশ কুমার।  সেইসঙ্গে অভিষেক সফরেই প্রতিটি ফর্ম্যাটে উইকেটও তুলে নিয়েছেন মুকেশ কুমার। তাঁর এই পারফরম্যান্সটাই  ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খুশি করেছে তা বলার অপেক্ষা রাখে না। বরং তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে।

এক সিরিজে তিন ফর্ম্যাটে অভিষেক হওয়ার রেকর্ড গড়েছেন মুকেশ কুমার

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকে। এছাড়া চোটের জন্য ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাও। সেখানেই আইপিএলের মঞ্চে ভাল পারফরম্যান্স দেখানোর পর ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ পেসার। এবারের আইপিএলে দিল্লি ক্যাপি্টালস শিবিরে ছিলেন মুকেশ কুমার। সেখান থেকেই ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় শিবিরে জায়গা করে নিয়েছেন তিনি। যেভাবে মুকেশ কুমার খেলে চলেছেন, তাতে ভারতের বিশ্বকাপ  স্কোয়াডের স্ট্যান্ডবাই বোলার হিসাবে তাঁকে রাখলেও হয়ত অবাক হও.ার মতো কিছুই থাকবে না।

এই প্রসঙ্গে পরশ মাম্বরে জানিয়েছেন, তিনি যেভাবে এগিয়ে চলেছেন তা দেখে আমরা সকলেই অত্যন্ত আপ্লুত। যে আলোচনা আমরাতাংর সঙ্গে করেছি এবং এই ম্যাচের প্রতি তার যে অ্যাপ্রোচ ছিল তা এক কথায় অসাধারণ। তাঁর মতো একজনকে এখানে চাই এবংএখানকারপ এই পরিস্থিতিতে খেলাটা কিন্তু একেবারেই সহজ কাজ নয়। কিন্ত এখানে যেভাবে তিনি পারফরম্যাম্স করছেন এবং যেমন মানসিকতা দেখাচ্ছেন, তা দেখে আমরা সকলেই অত্যন্ত খুশি।

ওয়েস্ট ইন্ডিজের পরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই মুকেশ কুমার নিজের পারফরম্যান্স ধকে রাখতে পারেন কিনা সেটাই এখ দেখার।

close whatsapp