বিশ্বকাপের আগে দূর্ঘটনা, ইডেন গার্ডেন্সের অ্যাওয়ে ড্রেসিংরুংমে আগুন
আপডেট করা - Aug 10, 2023 12:39 pm

বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। তার আগেই ইডেন গার্ডেন্স নিয়ে হঠাতেই উদ্বেগের ছবি। বুধবার মধ্যরাতে ইডেনের অ্যাওয়ে ড্রেসিংরুমে আগুন লেগে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আগেই আগেই দমকল কর্মীরা তা নিযন্ত্রনে নিয়ে চলে আসেন। কিন্তু এই দূর্ঘটনা যে সিএবি কর্তাদের খানিকটা হলেও চিন্তা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলতে যুদ্ধকালীন তত্পরতায় কাজ চলছে ইডেনে। সেখানেই বুধবর মধ্যরাতে হঠাত্ই অ্যাওয়ে ড্পেসিংরুম থেকে আগুন দেখতে পায় কর্মীরা।
ড্রেসিংরুমের স্টীলরুমে আগুন লেগেছিল বলে শোনাযাচ্ছে। মধ্যরাতে কাজ চলাকালীনই সেখান তেকে ধোঁয়া বের হতে দেখতে পান সমস্কার কাজের সঙ্গে যুক্ত কর্মীরা। সেই ঘটনা দেখার সহ্গেই দমকলে খবর দেওয়া হয়। এরপর প্রায় আধ ঘন্টার চেষ্টায় তিবৃনটি ইঞ্জিন সেই আগুন নিয়ন্ত্রনে আঈনেন দমকল কর্মীরা। যদিও ক্ষয়ক্ষতি খুব একটা বেশী হয়নি বলেই জানা যাচ্ছে। তবে কেমনভাবে আদুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। শেনাযাচ্ছে অ্যাওয়ে ড্রেসিংরুমের ফলস সিলিং সহ বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার মধ্যরাতে হঠাত্ই ইডেনের ড্রেসিংরুমে আগুল লাগে
আগামী ৫ অক্টোবর থেকে শুর হচ্ছে এবারের ওডিআই বিশ্বকাপ। গতবারের বিশ্বকাপে বেশী ম্যাচ আয়োজনের দায়িত্ব ইডেন গার্ডেন্স না পেলেও, এবার ইডেনের মঞ্চে সব মিলিয়ে পাঁচি ম্যাচ দেখা যেতে চলেছে। লিগ পর্বের ম্যাচ সহ একটি সেমিফাইনালের ম্য়াচও এবার ইডেন গার্ডেন্সে হবে। সেই মতো ইডেন গার্ডন্সকে সম্পূর্ম নতুন ভাবে সাজানোর কাজ চলছে জোর কদমে। সেখানেই বুধবার রাতের এই ঘটনা খা্নিকটা হলেও অস্বস্তিতে ফেলল সিএবি কর্তাদের। যদিও এই সমস্যা দ্রুতই তারা কাজে সামলে নেবেন বলেও আশাবাদী।
গত বুধবারই আইসিসির তরফে নয়টি ম্যচের সূচী বদল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আহমেদাবাদের পাশাপাশি ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নিয়েও একটা জটিলতা দেখা গিয়েছিল। যদিো সেই ম্য়াচের দিনও একদিন এগিয়ে দিয়েছে আইসিসি। আগামী ১২ নভেম্বরের পরিবর্তে সেই ম্যাচ ইডেন গার্ডেন্সে ১১ নভেম্বর হতে চলেছেন। ইডেন গার্ডেন্সের ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।
ইডেনের মঞ্চে ভারতীয় দলেরও একটি ম্যাচ রয়েছে। গত শনিবারই ইডেনে আইসিসির প্রতিনিধি দল এসেছিল। সিঅএবির কাজে তারকা সন্তুষ্ট বলেই জানিয়ে গিয়েছেন। কিন্তু তারপরই হঠাত্ আগুন লাগার এই ঘটনা খানিকটা সিএবির চিন্তা বাড়াচ্ছে। তবে এই সমস্যা দ্রুতই তারা কাটিয়ে ফেলবে বলে মনে করছেন সকলে।